1 Answers
সাধুরীতির পাঁচটি বৈশিষ্ট্য হলোঃ – সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা এ ভাষারীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে সাধু ভাষারীতিতে সর্বনাম, ক্রিয়া, অব্যয় ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় এ ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যপূর্ণ এ ভাষা অপেক্ষাকৃত দুর্বোধ্য এবং এর গতি মন্থর উল্লিখিত পাঠেঃ- সর্বনাম পদঃ- এই, তাহা, সে ক্রিয়া পদঃ- পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইয়াছে অব্যয় পদঃ- যে। তৎসম শব্দঃ- সাক্ষাৎ, সহিত, প্রত্যহ ইত্যাদি সাধুরীতির কয়েকটি বৈশিষ্ট্য সর্বনাম, অব্যয় পদ, তৎসম শব্দের উদাহরণ যৌক্তিকতা ও উপসংহারঃ- উপরে উল্লেখিত অংশটি সাধু রীতিতে রচিত। কারণ, আমরা জানি সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ। যেমন- তাহা, পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইয়াছে ইত্যাদি। উল্লিখিত অংশটি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য থেকে বলা যায়, উপরে উল্লেখিত অংশটি সাধু রীতিতে রচিত।