1 Answers

উদ্দীপকের রিনা ও মলি স্কুলের নতুন বই আনতে গিয়ে একটি দামি মোবাইল ফোন পায়। তারা কিভাবে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি পৌঁছে দেবে তার নিচে আলোচনা করা হলোঃ- মোবাইলে যোগাযোগঃ মোবাইলটি পাওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজ হবে মোবাইল সিম চালু। কেমন আছো এখন কোন ব্যক্তির মোবাইল হারিয়ে যায় তখন তার মনে পড়ার সাথে সাথে সে তার মোবাইল নাম্বারে কল করতে থাকে। আপনার মোবাইলটি যদি চালু থাকে তাহলে অবশ্যই সে নম্বরে একটি ফোন কল আসবে এবং মোবাইল ফোনের মালিক অপরপ্রান্ত থেকে আপনার সাথে কথা বলবে। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার সাথে যোগাযোগ করছে সে প্রকৃত মালিক তারপর তার কাছে মোবাইলটি পৌঁছে দিতে। মোবাইল চালু করার পর আপনার কাছে যদি ফোন না আসে তাহলে আপনি নিকটস্থ আত্মীয় নাম্বার খুঁজে বের করে তাদের নাম্বারে ডায়াল করে প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। নিকটস্থ থানায় যোগাযোগঃ আপনি যদি হারানো মোবাইল খুঁজে পান তাহলে অবশ্যই আপনাকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটি জেনারেল ডায়েরি করতে হবে যাতে পরবর্তীতে কেউ মোবাইল হারানোর জেনারেল ডায়েরি করলে তার মোবাইলটি খুব সহজেই খুঁজে পেতে পারে। তাই আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারঃ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো হারানো জিনিস খুঁজে পাওয়া তে বিরাট ভূমিকা পালন করে থাকে। আপনি আপনার ফেসবুক টুইটার বা অন্য কোনো সামাজিক মাধ্যম থেকে যদি মোবাইল হারানো বিজ্ঞপ্তি শেয়ার করে থাকেন তাহলে তা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার করার সময় আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং আপনি যে স্থান থেকে মোবাইলটি খুঁজে পেয়েছেন তা উল্লেখ করবেন।

7653 views

Related Questions