1 Answers
কর্মপ্রবচনীয় কথাটি ব্যবহার করেছেন পাণিনি। পাণিনির ১|৪|৮৩ সূত্রে কর্মপ্রবচনীয়ের ব্যাখ্যা পাওয়া যায়। কর্মপ্রবচনীয় শব্দে কর্ম বলতে তিনি ক্রিয়া বুঝিয়েছেন। পাণিনি অনুসারে কর্মপ্রবচনীয় কথাটির অর্থ হল, যে পদগুলি পূর্বে কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করত কিন্তু বর্তমানে কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করে না, কেবল ক্রিয়ানিরূপিত সম্বন্ধ প্রকাশ করে। তাই ক্রিয়াজাত অনুসর্গগুলিই প্রকৃতপক্ষে কর্মপ্রবচনীয়। এগুলি মূলে অসমাপিকা ক্রিয়া হলেও বর্তমানে ক্রিয়া নয়, ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক প্রকাশ করে। সুতরাং আমরা এই সংজ্ঞা থেকে এও বুঝতে পারছি যে, নামজাত অনুসর্গকে আক্ষরিক অর্থে কর্মপ্রবচনীয় বলার কোনো কারণ নেই। শুধুমাত্র ক্রিয়াজাত অনুসর্গগুলিকেই এই নামে অভিহিত করা যুক্তিপূর্ণ।
4976 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy