1 Answers
প্রগতিশীল উপযোগ/ব্যবহারিক তত্ত্ব হল মহান দার্শনিক প্রভাতরঞ্জন সরকার কর্ত্তৃক প্রদত্ত এক অভিনব আর্থসামাজিক ও রাজনৈতিক দর্শন।এর ইংরেজি নাম Progressive Utilization Theory-কে সংক্ষিপ্ত করে তত্ত্বটি প্রাউট নামেও পরিচিত। শ্রীপ্রভাতরঞ্জন ১৯৫৯ খ্রীস্টাব্দে এই তত্ত্বের উপর প্রথম আলোকপাত করেন এবং তৎপরবর্তীকালে কণিকায় প্রাউট গ্রন্থের মোট ২১টি খন্ডে বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো থেকে সমগ্র বিশ্বকে রক্ষা করবার পথ বাতলে দিয়েছেন এই উর্বর তত্ত্বে। এতে রয়েছে ধনতন্ত্রবাদ ও সাম্যবাদ এবং মিশ্র-অর্থনীতির সীমাবদ্ধতা থেকে পরিত্রাণের যথার্থ পথ। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আর্থিক ক্ষেত্রে Laissez-Faire (অবাধ স্বাধীনতা)নীতি অনুসৃত হবার ফলে কতিপয় মানুষ বুদ্ধির তথা পেশীর জোরে অপরকে শোষণ করছে। অর্থনৈতিক ক্ষেত্রে ধনতন্ত্রের ব্যর্থতা দেখিয়ে শুরু হয়েছিল আরেক নূতন দর্শনের – এর নাম কমিউনিজম। কিন্তু কমিউনিষ্ট সমাজে সমষ্টির উন্নয়ন দারুণভাবে ব্যাহত হল।তাই বর্তমানে কমিউনিজমও গ্রহণযোগ্য নয়। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মিশ্রণে তৈরী হয়েছিল মিশ্র-অর্থনীতি বা গণতান্ত্রিক সমাজতন্ত্র। এরফলে ব্যষ্টিগত (ব্যক্তিগত) উদ্যোগের জয়জয়কার হল। এমতাবস্থায় শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর অভিনব সমাজদর্শন প্রাউট নিয়ে এগিয়ে এসেছেন। গ্যারান্টি দিয়েছেন ব্যষ্টির ন্যূনতম প্রয়োজন পূর্তির অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার গ্যারান্টি। গ্যারান্টি দিয়েছেন বাক্ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের। অপূর্ব সমন্বয় করেছেন ব্যষ্টি স্বাধীনতা আর সমষ্টি উন্নয়নের। শ্রীপ্রভাতরঞ্জন সরকার লিখেছেন, রাষ্ট্রের চেয়ে মানুষ বড়। মানুষকে বিকশিত করে তোলার জন্যে সভ্যতার সমস্ত উপকরণ, রাষ্ট্রের বিচিত্র রূপ, মতবাদের যত বৈচিত্র্য, শাস্ত্রের যত অনুশাসন, যত বিধিনিষেধ, মানুষ যদি আত্মপ্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়ে রইল – তবে কিসের জন্যে রাষ্ট্রের ইমারৎ? কিসের জন্যে বিধিব্যবস্থা? কিসের জন্যে সভ্যতার এত সাজসরঞ্জাম?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy