1 Answers

মানুষের মন মোস্তফা মেহমুদ পরিচালিত ১৯৭২ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং চিত্রনাট্য লিখেছেন মোস্তফা মেহমুদ। মমতা কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এ বি সিদ্দিক এবং মোস্তফা মেহমুদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, খান জয়নুল প্রমুখ। চলচ্চিত্রটি ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এটি স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।

7769 views Answered

Related Questions

Next steps