1 Answers
পুণ্য শুক্রবার (গুড ফ্রাইডে নামেও পরিচিত) মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার, কালো শুক্রবার, মহান শুক্রবার। গলগথায় যিশু খ্রিষ্টের ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের পূর্ববর্তী শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়। প্রায়শই পুণ্য শুক্রবার ইহুদিদের উৎসব পাসওভারের সঙ্গে একই দিনে উদযাপিত হয়ে থাকে। যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে অনুমিত হয় যে তাকে সম্ভবত শুক্রবারে ক্রুসবিদ্ধ করা হয়েছিল। দুটি ভিন্ন গোষ্ঠীর মতে পুণ্য শুক্রবারর বছরটি হল ৩৩ খ্রিষ্টাব্দ। আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে পুণ্য শুক্রবারর যে প্রকৃত সালটি নিরুপণ করেছেন, সেটি হল ৩৪ খ্রিষ্টাব্দ। ক্রুসিফিকেশন ডার্কনেস অ্যান্ড একলিপস পদ্ধতি (প্রেরিতদের কার্য; ২:২০-এ প্রেরিত পিতর কর্তৃক বর্ণিত রক্ত চন্দ্র-এর উল্লেখ অনুসারে) নামে একটি তৃতীয় পদ্ধতিতে হিসেব করে পুণ্য শুক্রবারর তারিখ নিরুপণ করা হয়েছে ৩ এপ্রিল, ৩৩ খ্রিষ্টাব্দ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy