1 Answers
আটা একটি শস্যজাত খাদ্য যা গম চূর্ণ করে প্রস্তুত করা হয়। এটি ময়দার অণুরূপ একটি খাদ্য। আটার একটি অপ্রচলিত বাংলা নাম হচ্ছে গোধুমচূর্ণ। গম চূর্ণ করে আটা প্রস্তুতকালে গমের খোসা প্রচুর পরিমাণে আটার ভেতর রয়ে যায় বলে আটার গুঁড়ার মধ্যে লালাভাস দেখা যায়। আটা ও ময়দা কার্যত প্রায় একই জিনিস। গম পিষেই ময়দা তৈরী করা হয়। আটা খোসা সহ মেশিনে গুড়া করা হয়, ময়দা একটা মেশিনে খোসা ছাড়িয়ে ময়দা তৈরী করা হয়। তবে আটা থেকে ময়দার দাম খানিকটা বেশি। গম থেকে আটা তৈরি করা হয়। সাধারণত রুটি তৈরিতে আটা ব্যবহার করা হয়। বাংলাদেশে ঘরোয়া পরিবেশে আটা বেশি ব্যবহৃত হয়। ময়দা দিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হয়- যেমন- পিঠা, কেক, পাউরুটি, রুটি, পরটা ইত্যাদি খাদ্যদ্রব্য তৈরি করা হয়। নানরুটি বা তন্দরুটিতে ময়দা ব্যবহার করলে তা ভাল ফোলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy