1 Answers
কোরীয় বর্ষপঞ্জি বা কোরিয়ান বর্ষপঞ্জি হল পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মত কোরিয়ার একটি ঐতিহ্যমন্ডীত চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি। কোরীয় মেরিডিয়ান অনুসারে দিন গগনা করা হয়। কোরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব এ পঞ্জিকা ভিত্তিক পালিত হয়। ১৮৯৬ সালে গ্রেগরীয় বর্ষপঞ্জি সরকারিভাবে গৃহীত হলেও প্রথাগত ছুটি, আচার-অনুষ্ঠান এ পঞ্জিকা অনুসারে হিসাব করা হয়। এমনকি পুরনো প্রজন্মের মানুষেরা বয়সও এ পঞ্জিকার উপর ভিত্তির করে হিসাব করে থাকে। এ পঞ্জিকার প্রথম দিন কোরিয়ার সর্ববৃহত উৎসব সিউলাল বা কোরিয়ান নববর্ষ পালিত হয়।
6793 views
Answered