1 Answers
জাহান্নাম ইসলামের পরিভাষায় পরকালের আবাসস্থল যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহ’র ক্ষমা লাভ করবে না। ইসলাম ধর্মে কুরআনে বর্ণিত জাহান্নামের অপর নামগুলো হল: জাহীম, হুতামাহ, হাবিয়াহ, লাযা, সা’ঈর, সাকার, আন-নার। ইসলামের রাসুল মুহাম্মাদ-এর হাদিসে এবং পরবর্তী সময়ের ইসলামী পণ্ডিতদের লেখাতেও জাহান্নামের বর্ণনা উল্লেখ করা হয়েছে। জাহান্নাম শব্দটি শাব্দিকভাবে হিব্রু גיהנום গেহেন্নম-এর সাথে সম্পর্কিত। কুরআন-এর বর্ণনা অনুযায়ী জাহান্নামের স্তর সাতটি এবং দরজাও সাতটি।
4114 views
Answered