1 Answers

কাউ খি (ভিয়েতনামীয়: Cầu khỉ বাংলা:বানরের সেতু) হল ভিয়েতনামে নদী অথবা জলপ্রপাত পারাপারের জন্য একধরনের হস্তনির্মিত বাঁশের অথবা কাঠের তৈরী মাধ্যম। কাউ খি বা বানরের সেতু, ভিয়েতনামি ঐতিহ্যের প্রতীক। এছাড়া এটি ল্যান কাও-এর উপন্যাস মাঙকি ব্রিজ-এর অনুপ্রেরণার উৎস ছিল। এটিকে এছাড়াও নারকেল সেতু (যদি নারকেল গাছ দিয়ে তৈরী হয়) অথবা বাঁশের সেতু (যদি বাঁশের তৈরী হয়) নামে ডাকা হয়ে থাকে। এসব সেতুতে হাতল থাকতে পারে আবার নাও থাকতে পারে। যারা সাধারণত এধরনের সেতু পারাপারে অভ্যস্ত নন, তাদের কাছে এটি উপর দিয়ে পার হওয়া খুবই কঠিন এবং বিপজ্জনক। আর যারা এতে অভ্যস্ত তারা সাধারণত কাঁধে ২০–৫০ কেজি ওজনের জিনিস নিয়ে সহজেই সেতু পারাপার করতে পারেন।

8342 views Answered

Next steps