1 Answers
ডেটা ট্রান্সমিশন মােডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। এগুলাে হলাে: ক. সিমপ্লেক্স (Simplex) খ. হাফ-ডুপ্লেক্স (Half Duplex) গ. ফুল-ডুপ্লেক্স (Full Duplex) সিমপ্লেক্স একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মােড। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না। যেমন ক থেকে খ তে ডেটা প্রেরণ করা যাবে। কিন্তু খ থেকে ক তে ডেটা প্রেরণ করা যাবে না। উদাহরণঃ PABX সিস্টেম, রেডিও, টিভির সাধারণ অনুষ্ঠানমালা। হাফ-ডুপ্লেক্স এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযােগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব নয়। যেকোনাে প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। উদাহরণঃ ওয়াকি-টকির মাধ্যমে যােগাযােগ। ফুল-ডুপ্লেক্স ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান-প্রদান ব্যবস্থা থাকে। যেকোনাে প্রান্ত প্রয়ােজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারে। উদাহরণ- টেলিফোন, মােবাইল ফোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy