1 Answers
চিকিৎসায় ক্রায়ােসার্জারি প্রয়ােগ যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চাইতেও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়ােসার্জারি বা ক্রায়ােথেরাপি কাজ করে। এত নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলাের বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়া যায়। ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিটিতে প্রচলিত শল্য চিকিৎসার মতাে অতটা কাঁটাছেঁড়া করার প্রয়ােজন হয় না। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। এই পদ্ধতিটি ধীরে ধীরে কেমােথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে। ফলে ক্যান্সার ও নিউরো রােগীদের কাছে দিন দিন এব গ্রহণযােগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সকল ধরনের ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতি চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে। নিউরােসার্জারি এবং টিউমার বা ক্যান্সার রােগের চিকিৎসায় ক্রায়ােথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর। এছাড়া ওয়ার্ট, মােল, স্ক্রিন টাগ, সােলার কেরাটোস, মর্টনস নিউরােমা এবং ছােটখাটো চর্ম ক্যান্সারসমূহের জন্য ক্রায়ােসার্জিক্যাল চিকিৎসা দেয়া হয়। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন- লিভার ক্যান্সার, প্রােস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ব্যাধিসমূহেব চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy