1 Answers

যদিও আমাদের দেশে এখনও চিকিৎসা ক্ষেত্রের রোগ নির্ণয়ে IR রশ্যির ব্যবহার হয় না কিন্তু বিভিন্ন ফিজিওথেরাপিতে এই রশ্মি প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তবে বাইরের র্বিশ্বেও এই পদ্ধতি প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এ পদ্ধতিতে বিভন্ন ধরনের রােগ নির্ণয় সম্ভব। এছাড়াও এই পদ্ধতি পার্শ্ব-প্রতিক্রিয়াহীন। এতে দেহের কোনাে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ স্বাভাবিক ভাবেই প্রাণী দেহ হতে তাপ শক্তি অবলােহিত রশ্মি আকারে বিকিরিত হয়। যা আমাদের দেহের জন্য কোনাে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। IR থার্মোগ্রাফির মাধ্যমে ক্যান্সার কোষের ছবি তুলে রােগ নির্ণয় করা হয়। IR রশ্মি সাহায্যে নিচের রােগগুলো নির্ণয় করা যায়।  ক্যান্সার কোষ নির্ণয়।  টিউমার নির্ণয়।  স্তন ক্যান্সার নির্ণয়।  পেশীর রােগ নির্ণয়।  শিরা ও ধমনী দ্বারা রক্ত পরিবহনের পরিমাণ নির্ণয়।  ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত কোষের রক্ত সঞ্চালন ক্রিয়া নির্ণয়।  রক্ত ও কোষে অক্সিজেন পরিবহন নির্ণয়।

8109 views Answered

Next steps