1 Answers

নিজের ভাই বা বোনের মেয়েকে বিয়ে করা হারাম। (বিনায়া : ৪/৫০৮) যাদেরকে বিয়ে করা যাবে না, সে তালিকায় কুরআনে ১৪ জনের নাম এসেছে। সুতরাং বংশতগত, বৈবাহিক কিংবা দুধপান করানোর ভিত্তিতে যাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ তাদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। আল্লাহ তাআলা বলেন- তোমাদের জন্যে হারাম করা হয়েছে- তোমাদের মা। তোমাদের কন্যা। তোমাদের বোন। তোমাদের ফুফু। তোমাদের খালা। ভাইয়ের মেয়ে। বোনের মেয়ে। তোমাদের ওই মা, যারা তোমাদেরকে নিজেদের বুকে দুধ পান করিয়েছে। তোমাদের দুধ-বোন (বুকের দুধ পানকারীনী মায়ের মেয়ে)। তোমাদের স্ত্রীদের মা (শাশুরি)। তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ; সে সব স্ত্রীদের মেয়ে, যারা তোমাদের লালন-পালনে আছে।(লালন পালনে থাকা মেয়ের মায়ের সঙ্গে যদি সহবাসের সম্পর্ক না থাকে, তবে এ বিয়েতে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের নিজ ছেলেদের স্ত্রী (পুত্রবধু)। দুই বোনকে একত্রে বিবাহ করা।কিন্তু অতীত যা হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু এবং অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম।’

4121 views