2 Answers

মোস্তাফিজুর রহমানের সুন্দর সাক্ষাৎকারসহ পরিবেশনাটির জন্য ধন্যবাদ৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷ ইয়ুথ হোস্টেল নিয়ে একটি চমৎকার, তথ্যবহুল আর উপভোগ্য ফিচার শুনলাম এ সপ্তাহের এই প্রজন্ম অনুষ্ঠানে৷ এই প্রতিবেদন থেকে ইয়ুথ হোস্টেলের শুরুর ইতিহাস এবং ইউরোপে এর রমরমা ব্যবসার কথা শুনে বেশ ভাল লাগলো। ৪০টি ফুটবল মাঠের সমান বড় একটি ইয়ুথ হোস্টেল,আশ্চর্য হলাম। ইউকে চার্টয়ের ছবি হোটেল ফর ডগ এর কাহিনীও ছিল বেশ চমৎকার। পর্যটন নিয়ে বার্লিন থেকে রিপোর্টটিও ছিল অত্যন্ত আকর্ষণীয়। সব মিলিয়ে এ সপ্তাহের প্রজন্ম অনুষ্ঠানটি শ্রোতাদের শতভাগ মনোযোগ আকর্ষণে এবং ডয়েচে ভেলের উদ্দেশ্য সাধনে শতভাগ সফল হয়েছে বলেই আমি মনে করি। ২৯ মার্চ রাতের আসরে জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানটি শুনলাম। যক্ষা রোগ ও তার প্রতিকার নিয়ে তথ্যপূর্ণ আলোচনা আর ডঃ মোস্তাফিজুর রহমান সাহেবের সাক্ষাৎকার নিয়ে সাজানো পরিবেশনাটি খুবই ভাল লাগলো। এই অনুষ্ঠান থেকে যক্ষা রোগ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। এর মাধ্যমে যক্ষা রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতাও যথেষ্ট বৃদ্ধি পাবে বলে আশা রাখি। বাংলাদেশে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা, সকল পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দ্বারা তৃণমূল পর্যায়ে যক্ষার চিকিৎসা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে যক্ষার চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে যক্ষার চিকিৎসা সহজ লভ্য করা যেতে পারে। এ সপ্তাহের মেইল বক্স অনুষ্ঠানটি আমার কাছে শুধু ভালই লাগেনি৷ আমাকে রীতিমত আবেগাপ্লুত করেছে। যে কণ্ঠস্বরটি আমার চির চেনা, যে কণ্ঠস্বরের সাথে জড়িয়ে আছে আমার শোনা ২৮ বছরের ডয়েচে ভেলের শত সহস্র স্মৃতি, সেই ফারুক ভাইকে আজ মেইল বক্সে পেয়ে কত যে খুশি হয়েছি তা প্রকাশের ভাষা আমার জানা নেই৷ আপনারা শ্রোতাদের কাছে যেন আত্নার আত্নীয়, যেন শ্রোতাদের আপন বোন ভাই৷ মোঃ মোস্তফা কামাল , ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক বাংলাদেশ ,৫২৩/১, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬, বাংলাদেশ৷ জার্মানিতে ইয়ুথ হোস্টেল প্রতিষ্ঠার ইতিহাস বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আই. টি. বি. বার্লিন জার্মান গানের জগত ইউ. এস. এ. চার্ট, হলিউড ভ্রমন, ইউ. কে চার্ট নিয়ে সাজানো শনিবার সকালের এই প্রজন্ম বেশ উপভোগ করলাম, তবে গানগুলি পুরোপুরি শুনতে পারলে অনুষ্ঠানটি আরও উপভোগ্য লাগতো৷ এক একটি অনুষ্ঠানে আলাদা করে ইউ. এস . এ চার্ট, ইউ. কে চার্ট ও জার্মান গান পরিবেশন করলে ভালো হতো৷ সুমিত চক্রবর্তী,ভযেথ পেপার টেকনোলোজি, কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত৷ আপনাদের খবরে শুনলাম পাকিস্তানের মসজিদে বোমা হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে মারা হয়েছে৷ আমার জানা মতে মসজিদ হলো হলো আল্লাহর ঘর৷ আর সেই ঘরে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করার মতো জঘন্য কাজ আর দ্বিতীয়টি নেই৷ আমি এর তীব্র ঘৃনা ও প্রতিবাদ জানাচ্ছি৷ বন্ধ হোক বোমা হামল, বন্ধ হোক মানুষ মারার খেলা, বন্ধ হোক অসুস্হ মানসিকতা৷ সুমন্ত কুমার, আলুপট্টি, রাজশাহী, বাংলাদেশ৷

6753 views Answered

যক্ষ্মা প্রতিরোধের উপায় ১) জন্মের পর পর প্রত্যেক শিশুকে বিসিজি টিকা দিতে হবে। ২) যক্ষ্মা আক্রান্তদের ঘনিষ্ঠ সহচার্য এড়িয়ে চলুন। ৩) পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার মাধ্যমে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ৪) নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করুন। ৫) বাসস্থানের পরিবেশ খোলামেলা, আলো-বাতাস সম্পন্ন হতে হবে।   ৬) ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এ ধরনের রোগ থাকলে যথাযথ চিকিৎসা নিন।   ৭) পরিচ্ছন্ন থাকুন। ৮) যক্ষ্মা আক্রান্ত রোগীকে সবসময় নাক মুখ ঢেকে চলাচল করতে হবে। যক্ষ্মা জীবাণুযুক্ত রোগীর সঙ্গে কথা বলার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। রোগী জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত রোগীকে অন্য সবার থেকে একটু আলাদা রাখা ভালো। জীবাণুযুক্ত রোগীকে যেখানে সেখানে কফ ফেলা পরিহার করতে হবে। ৯) ওষুধের কোর্স শেষ করতে হবে।

6753 views Answered

Next steps