1 Answers

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী, তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোন টক ফলের সাথে। যেমন ধরুন কমলা বা লেবুর খোসা। যা যা লাগবে --- তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে) কমলা ও লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ) মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২/৩ টি প্রণালি --- -তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন। -কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন। -সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন। -ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরী। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে। ব্যবহার বিধি-- এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করাই যথেষ্ট।

6682 views Answered

Next steps