1 Answers

সাক্ষ্য আইন ১৮৭২ ধারা ১৭- স্বীকৃতির সংজ্ঞাঃ সাক্ষ্য আইনের ১৭ ধারায় স্বীকৃতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। স্বীকৃতি বলতে লিখিত বা মৌখিক এমন কোন বিবৃতিকে বুঝায় যা কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোন অনুমানের ইঙ্গিত বহন করে এবং যা অতঃপর নিম্নে উল্লেখিত কোন পরিস্থিতিতে কোন ব্যক্তি করে থাকে। সাক্ষ্য আইনের ১৭ থেকে ২০ ধারা পর্যন্ত স্বীকৃতির বিষয়ে ধারনা প্রদান করা হয়েছে। স্বীকৃতি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কোন সিদ্ধান্তের সুচনা করে অথবা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অন্য কোন বিষয়কে প্রাসঙ্গিক করে তুলে। আসামীর দোষ স্বীকারের ভিত্তিতে তাকে দণ্ডিত করা যায়। তবে এই ক্ষেত্রে বিচারককে সাবধানতা অবলম্বন করতে হয়। 37 DLR (AD) 212 Begum Kodeza Vs. Hajera Khatun :- স্বীকৃতি স্বীকারোক্তিকারীর বিরুদ্ধে একটি জোরালো সাক্ষ্য, তবুও এটি প্রকৃত ভুলের কারণে হয়েছিল, এটি বস্তুত কোন স্বীকৃতি নয়, এইরুপ প্রমানের জন্য স্বীকৃতি দাতা সাক্ষ্য দিতে পারে।

10091 views Answered

Next steps