1 Answers
সাক্ষ্য আইন ১৮৭২ ধারা ২৪: প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির দ্বারা স্বীকারোক্তি আদায় করা হলে ফৌজদারী মামলায় যখন তা অপ্রাসঙ্গিকঃ- কোন ফৌজদারী মামলায় আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কোন স্বীকারোক্তি প্রদান করলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, ক্ষমতাসম্পন্ন কোন লোক দ্বারা প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দানের ফলে আসামী উক্ত স্বীকারোক্তি প্রদান করেছে এবং আদালত যদি মনে করেন যে, তার ফলে আসামী মামলায় কোন পার্থিব সুবিধা পাবে বা কোন অসুবিধা এড়াতে পারবে বলে তার মনে হবার যথেষ্ট কারণ ঘটেছিল তবে আসামীর সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। আলোচনাঃ স্বীকারোক্তি সবসময় নিজে জড়িত করে প্রদান করতে হবে। নিজেকে জড়িত না করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে তা স্বীকারোক্তি হিসাবে গণ্য হবে না। এখন এই স্বীকারোক্তি ২৪ ধারা অনুসারে অপ্রাসঙ্গিক প্রমান করতে হলে আদালত যুক্তি সঙ্গত বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যেমন কার নিকট দোষ স্বীকার করা হয়েছে, কোন সময় ও কোন স্থানে দোষ স্বীকার করা হয়েছে, কি পরিস্থিতির উপর দোষ স্বীকার করা হয়েছে, এইসব বিষয় গুলো আদালত ভালভাবে খুঁটিয়ে দেখবেন। এটা সম্পুর্ন আদালতের এখতিয়ার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy