1 Answers

যদি একজন লোক এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যে উক্ত অসুস্থতার দরুণ অবিলম্বে সে মারা যাওয়ার আশংকা থাকে তবে মৃত্যু শয্যায় থাকা অবস্থায় সে যে দান করে তাকে মৃত্যুর সম্ভাবনাময় দান বলে। যখন কোন ব্যক্তি রোগে আক্রান্ত হয়, রোগ জটিল আকার ধারণ করে এবং রোগ নিরাময়ের জন্য কোন চিকিৎসাই কার্যকর হয় না কিংবা রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং রোগী জীবনের আশা ত্যাগ করে সেক্ষেত্রে তা অবিলম্বে মৃত্যুর সম্ভাবনা বলে গণ্য হবে। সাধারণ দান এবং মৃত্যুর সম্ভাবনা কালে দানের মধ্যে পার্থক্য এই যে, সাধারণ দান সাথে সাথে কার্যকরী হয়। অপরদিকে মৃত্যুর সম্ভাবনাকালে দান দাতার মৃত্যুর পর কার্যকরী হয় এবং মৃত্যু না হলে বাতিল হয়ে যায়।

4283 views Answered

Next steps