1 Answers
বুটলুপ অ্যান্ড্রয়েড এর একটি কমন সমস্যা। তবে এই সমস্যার সহজ সমাধান ও রয়েছে। সাধারনত কাস্টম রম ফ্ল্যাশ করলে অনেক সময় ডিভাইসে বুটলুপ সমস্যাটি দেখা দেয়। তাই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার সময় মনে রাখতে হবে যে, রম ফ্ল্যাশ দেয়ার পর আপনাকে ফোনের ডাটা ওয়াইপ করতে হবে। তা নাহলে আপনার ডিভাইস টি বার বার রিবুট হতে থাকবে। ধরে নিচ্ছি আপনার ডিভাইস টি রুট করা আছে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি যেমন- ক্লকওয়ার্ক মোড রিকভারি ইন্সটল করা আছে। তাহলে চলুন দেখি আপনার ডিভাইস টি বার বার রি বুট হতে থাকলে কি করবেন… ১) আপনার ডিভাইস টি অফ করে নিন। ২) এবার রিকভারি মোডে যান। রিকভারি মোডে যাওয়ার জন্য বিভিন্ন ডিভাইসে বিভিন্ন বাটন কম্বিনেশন ইউজ করতে হয়। ৩) রিকভারি মোডে উপরে বা নিচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন গুলো ব্যবহার করা হয় এবং মেনু গুলোর যে কোন একটি সিলেক্ত করার জন্য পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয়। ৪) রিকভারি মোডে যেয়ে “advanced” সিলেক্ট করুন। এরপর “wipe dalvik cache” সিলেক্ট করে dalvik cache ক্লিয়ার করুন। ৫) তারপর মেইন মেনুতে ফিরে আসুন এবং “wipe data factory reset” করুন। ৬) এরপর মেইন মেনু থেকে “wipe cache partition” সিলেক্ট করে cache partition ক্লিয়ার করুন। ৭) এরপর মেইন মেনু থেকে “reboot system now” দিন। আশা করি এবার আপনার ডিভাইসটি আর রিবুট হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy