1 Answers
প্রথম সমাধানঃ কয়েকবার ভুল প্যাটার্ন দেয়ার পর আপনার ডিভাইস আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চায়। অতএব আপনি আপনার গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই ডিভাইস টি আনলক হয়ে যাবে। দ্বিতীয় সমাধানঃ অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক বাইপাস করার জন্য নিচের পদ্ধতি অনুযায়ী কাজ করুন। ১) প্রথমে ভলিউম আপ কি চেপে ধরুন। ২) তারপর হোম বাটন চেপে ধরুন। ৩) একই সাথে পাওয়ার বাটন চেপে ধরুন। ৪) ফোন অন হলে বাটন গুলো ছেড়ে দিন। ৫) এবার অ্যান্ড্রয়েড রিকভারি মেনু থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনে কোন ডাটা থাকবে না। সব মুছে যাবে। ৬) ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy