1 Answers
যা করতে হবে: হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধ সেবন করা। ওজন কমানো। বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই ২৫-এর নিচে রাখা লবণ কম খাওয়া। মদ্যপান বা নেশাদ্রব্য গ্রহণ না করা। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট জোরে জোরে হাঁটা। চর্বিজাতীয় খাবার কম খাওয়া। প্রচুর ফল ও শাকসবজি খাওয়া। মাছ বেশি খাওয়া। ধূমপান পরিত্যাগ করা। ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া (রক্তে অতিরিক্ত চর্বি জমা হওয়া) নিয়ন্ত্রণে রাখা। ঘন ঘন রক্তচাপ পরিমাপ না করা। হাসিখুশি ও প্রফুল্ল থাকা। বন্ধু-পরিজনসহ সুখী জীবন-যাপনের চেষ্টা করা। মানসিক অবসাদগ্রস্ততা দূর করা। উচ্চমাত্রার ওষুধ গ্রহণ করে হঠাৎ রক্তচাপের অতিরিক্ত না কমিয়ে ফেলা। যথেষ্ট বিশ্রাম নেওয়া।
4162 views
Answered