4 Answers
কেননা সকল মুসলমানদের কাছে এই মসজিদুল আকসা এটা একটা পবিত্র ভূমি তীর্থস্থান। পবিত্র কুরআনুল কারীমে মসজিদুল আকসার কথা উল্লেখ রয়েছে। যেখান থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে গমন করেছিলেন। এমনকি এই মসজিদে পবিত্র মেরাজ রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নিয়ে নামাজ আদায় করেছিলেন । এবং এই মসজিদে নামায আদায়ের ব্যাপারে হাদীসে অধিক সওয়াবের উল্লেখ রয়েছে।
বোধকরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসটি শুনেছেন , " সকল মুসলিম যেন একটি শরীর । আর প্রত্যেকেই তার অঙ্গ প্রত্যঙ্গ । যদি তার চোখ ব্যথা পায় তাহলে হাতও সে ব্যথায় উতলা হয়ে উঠবে । "
তাঁর আরেকটি হাদিস , এক মুসলিম অপর মুসলমানের ভাই ।"
ঠিক একারণেই ফিলিস্তিনিদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা । ঠিক যেমন ছিল আরাকানের মুসলিমদের জন্য ।
আর সবচে বড় কথা হলো মানবিক কারণেই আমাদের তাদের প্রতি উদ্বেলিত হওয়া উচিত । কারণ , তারা নির্যাতিত ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy