1 Answers
স্বামী-স্ত্রী যদি ২/৩ মিনিট সেক্স করে এতে যদি বীর্যপাত না হয় এক্ষেত্রে অজু করলে শরীর পাক পবিত্র হবে না। এবং গোসল না করে নামাজ পড়া যাবে না।
কেননা, আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার স্ত্রীর চার-হাত পায়ের মাঝখানে বসবে এবং তার সাথে মিলবে তখন তার উপর গোসল ফরয হবে।
(সহীহ মুসলিম (হাঃ একাডেমী), অধ্যায়ঃ ৩, হাদিস নম্বরঃ ৬৭০)।
নারীর চার শাখা বলতে তার দুই হাত ও দুই পা বুঝানো হয়েছে। তবে কেউ কেউ বলেন, নারীর যোনীর চার পাশ। ইমাম নাবাবী (রহঃ) বলেন, নারীর যোনীর মধ্যে পুরুষাঙ্গ প্রবেশ করলে, উভয়ের উপর গোসল ফরয হয়।
বস্তুতঃ সহবাস করলেই গোসল ফরয হয়ে যায়। এ ব্যাপারে উম্মতের ইজমা হয়েছে। সহবাসের দ্বারা বীর্যপাত হোক বা না হোক শুধুমাত্র পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ মহিলার গুপ্তাঙ্গে প্রবেশ করলেই গোসল করতে হবে।
শুধুমাত্র "বীর্যপাত ঘটলেই গোসল করতে হবে" এ হাদীস মানসুখ হয়েছে। অর্থাৎ ইসলামের প্রথম যুগে এ হুকুম ছিল যে, সহবাসে বীর্যপাত না ঘটলে গোসল করা অপরিহার্য নয়। কিন্তু পরবর্তীতে তা রহিত হয়ে গেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy