সমাজ-কে না জানিয়ে বিয়ে করলে সেটার জন্য জিনার শাস্তি পেতে হয়?
সমাজ-কে না জানিয়ে বিয়ে করলে সেটার জন্য জিনার শাস্তি পেতে হয়, শুনেছি। কিন্তু এই কথাটি ইসলামিক ভাবে কতটা সত্য অথবা কিভাবে এটার নিয়ম।
দয়া করে সঠিকটা বলুন।
অগ্রিম ধন্যবাদ।
1 Answers
সমাজ-কে না জানিয়ে বিয়ে করলে সেটার জন্য জিনার শাস্তি পেতে হবেনা। যা শুনেছেন তা ভূল, যারা অজ্ঞাতবশত এমন কথা বলে তারা সঠিক জানেনা।
তবে সমাজ-কে না জানিয়ে বিয়ে করা অনুত্তম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বিবাহের ঘোষণা দাও।
বিয়ের জন্য ছেলেদের শুধু নিজের সম্মতি প্রয়োজন। কিন্তু মেয়ের নিজের সম্মতির সাথে অভিভাবকের সম্মতিও সমান ভাবে গুরুত্বপূর্ণ। এই তিনজনের একজন যদি বিয়েতে মত না দেয় তবে বিয়ে হবে না।
মেয়েদের তার অভিভাবকের সম্মতি ব্যতীত কোন বিয়েই বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস এ ব্যাপারটিই নির্দেশ করে।
আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ বলেছেন, যে কোন মহিলা তার ওলীর অনুমতি ব্যতিরেকে বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল।
(সূনান তিরমিজী (ইফাঃ), অধ্যায়ঃ ১১/ বিবাহ, হাদিস নম্বরঃ ১১০২ হাদিসের মানঃ সহিহ)।
উমর ইবনুল খাত্তাব, আলী ইবনু আবী তালিব, আবদুল্লাহ ইবনু আব্বাস, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম প্রমূখ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে ইলম সাহাবীগণ ‘‘ওলী ব্যতীরেকে বিবাহ হয় না’’ শীর্ষক হাদীসটির উপর আমল করেছেন।
কোন কোন তাবিঈ থেকেও অনুরূপ মত বর্ণিত আছে। তারা বলেছেন, ওলী ব্যতিরেকে বিবাহ হয় না। এদের মধ্যে রয়েছেন, সাঈদ ইবনু মূসায়্যাব, হাসান বসরী, শুরায়হ, ইবরাহীম নাখঈ, উমার ইবনু আবদুল আযীয (রহঃ) প্রমূখ। সুফইয়ান ছাওরী, আওযাঈ, মালিক, আবদুল্লাহ ইবনু মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এরও এই অভিমত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy