1 Answers
আমরা জানি যে, আখিরাতের জন্য দুনিয়াতে কর্ম করতে হবে। তবে ‘‘দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র’’ এ অর্থে একটি হাদীস প্রচলিত, যা ভিত্তিহীন। হাদীসটিতে বলা হয়েছে:
اَلدُّنْيَا مَزْرَعةُ الآخِرَةِ
‘‘দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র।’’
কথাটির অর্থ সঠিক হলেও তা হাদীস নয়। কোনো সহীহ, যয়ীফ বা মাউযূ সনদেও কথাটি কোথাও বর্ণিত হয় নি।
কিন্তু দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র কথাটির ব্যাখ্যা হল: শস্য ক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে আর গম চাষ করলে গম লাভ করে।
তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি ভালো হয় আর অলসতার কারণে চাষাবাদ না করলে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না।
দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভাল কাজ করি, আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলি তাহলে আখেরাতে ভালো ফল লাভ করব।
আর যদি নিজ ইচ্ছা মত চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব।
সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এক আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেনঃ “আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, ঘদি তারা জানত”। (সুরা আল আনকাবুত: ৬৪)।
মুলত দুনিয়া হলো পরীক্ষার স্থান। আর আখিরাত হল দুনিয়ার কর্মফলের স্থান। আমরা দুনিয়াতে ঘা কামাই করবো তারই প্রতিদান আখিরাতে পাব। ©
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy