কোথায় ভর্তি হতে পারি কি জব কাজ করতে পারি?
আমি ২০১৮ সালে এসএসসি দেই ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে, পয়েন্ট 3.44, ২০২০ সালে এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিলো, ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে, প্রস্তুতি ও ভালো ছিলো, করোনা ভাইরাস এর জন্য পরীক্ষা পিছায় দফায় দফায় আর প্রস্তুতি ও খারাপ হতে থাকে, শেষ পর্যন্ত অটো পাস দিয়ে দেয়, পয়েন্ট আসে 3.94 । এখন আমি ঢাকায় ছোট খাট একটা জব এর পাশাপাশি লেখাপড়া করতে চাই, শুধু আমার খরচ হলেই চলবে, কোথায় এমন একটা জব পেতে পারি আর কিসে ভর্তি হতে পারি সাজেশন চাই।
আমার জন্মসাল ১৯৯৭, কিন্তু সার্টিফিকেট এ ২০০৩, (জেএসসির আগে ৪বছর লেখাপড়ার বাইরে ছিলাম তাই) সুতরাং কঠিন কাজ ও করতে পারবো, আর ইলেকট্রনিক কাজে মোটামুটি দক্ষতা আছে।
1 Answers
বর্তমান সময়ে একটি ভালো কাজ পাওয়া কঠিন কিন্তু অসাধ্য নয়। তাই আপনাকে খুঁজে নিতে হবে কাজ। আপনার এলাকার বড় ভাই / বোন কেউ যদি ঢাকাতে থেকে থাকে তাহলে তাদের সাথে কথা বলুন.... তাদের কে অনুরোধ করুন আপনার একটি কাজের জন্য। অন্যদিকে সাপ্তাহিক চাকুরির পেপার এ চোখ রাখুন আপনার যোগ্যতা অনুযায়ী যে কাজের অফার গুলা থাকবে সে গুলাতে ট্রাই করতে থাকুন এক টা এক টা কাজ পেয়েই যাবেন।
অনার্স এ যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করুন। এখন সাব্জেক্ট টা নির্ভর করবে আপনার মোট পয়েন্টের উপর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy