আমার চেয়ে বয়সে প্রায় ৬ বছরের বড়, অনার্স করা ইস্টাব্লিসড এক বড় আপুর প্রেমে ভীষণ ভাবে হাবুডুবু খাচ্ছি। হঠাত করেই আপুর সাথে দেখা, তারপর পরিচয় এভাবেই সম্পর্ক। যদিও আপু এখনো আমাকে তেমন দৃষ্টিতে না দেখে ছোট ভাইয়ের দৃষ্টিতেই দেখে। কিন্তু আমি পাড়ছি না, নিজের কাছে বার বার হেরে যাচ্ছি। আপুকে আপু হিসিবে নিতে চেয়েও নিতে পারিনা। শুধু মনে হয়, এই আপুই শুধু আমার অনুভুতি গুলো বুঝে, আমার কস্টে কষ্ট পায়, আমার কল্যাণ কামনা করে। শুধুমাত্র এই আপুই হতে পারে আমার জীবন সঙ্গি, অন্য কেও নয়। আমি তাকে ভীষণ ভাবে ভালোবাসি। 

কিন্তু এই বিষয়ে আপু কি ধারনা করছে সেটা আমি ভালো ভাবে বুঝতে পারিনা। আপুর কোন BF নাই, আপু আমার সাথেই ঘুরতে যায়, আমার সাথেই শপিং করে, আমার সাথেই সব শেয়ার করে। এখন আমি কনফিউজড আপুকি আমাকে শুধুই ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখে, নাকি অন্য কোন কিছু ???
আমি যে আপুকে অন্যভাবে ভালোবাসি সেটার বহিঃপ্রকাশ এখনো করিনি, করলে যদি এই সম্পর্ক টুকুও না টীকে?? কারন হাজার হলেও সেতো আমার আত্মীইয় না ।image
আবার ভয় হয়, না বললে যদি আপু অন্য কাওকে বিয়ে করে ফেলে ... ?
আমি এখন মাত্র ইন্টারমিডিয়েটে আছি, কোন ভাবেও কি আপুকে চিরজীবন সঙ্গী হিসেবে পেতে পারি   ......??

6623 views

6 Answers

আবেগকে বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ করুন ৷ শুধু ভালোবাসা থাকলেই হয় না ৷ সুন্দর ও সুখী জীবনের জন্য প্রয়োজন পারফেক্ট চয়েজ ৷ 

আপনার কাছে তার স্থানে অন্য কাউকে কল্পনা করতে ও কষ্ট হয় ৷ কিন্তু এটা আপনাকে করতেই হবে ৷ কিছু কারণে ছেলে এবং মেয়ের মাঝে বয়সের ডিফারেন্স থাকা লাগে ৷

তাই সে পসন্দ করলে ও এ সম্পর্কে জড়ানো ঠিক হবে না ৷ ইচ্ছা করলে সব হয়  ৷ 

6623 views

ভালোবাসার কাছে সবি হার মানে | আপনি যদি ভালোবেসেয় থাকেন এবং জীবন সঙ্গী করতে চানা তাহলে প্রকাশ করেদিন | শুরুতে একটু আড্ডা মেরে প্রকাশ করতে পারেন | তাহলে না বললে সম্পর্কটা ঠিক থাকতে পারে

6623 views

দেখুন ভাই কষ্ট হলেও বাস্তবতা টা মেনে নিতে হবে। আপনার থেকে ২/১ বছরের বড় হলেও একটা কথা ছিল। কিন্তু ৬ বছরেরে বড় ! সেটা মেনে নেয়া যায়না। জানি আমার এই কথা গুলো মানতে আপনার কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই আপনাকে মানতেই হবে। প্রেমের জন্য কাঁদেনি/কষ্ট করেনি এরকম মানুষ দুনিয়াতে নেই। আপনাকেও কষ্ট করতে হবে। এই কষ্ট থেকে বের হয়ে আসার একটা রাস্তা আমি আপনেকে বলে দিতে পারি। আর তা হচ্ছে আপনি অন্য আরেকটা মেয়ে খুঁজুন যার বয়স আপনার থেকে ২/৩ বছর কম হবে। এমন একটা মেয়ে খুঁজে আপনি তাকে ভালবাসুন। আর ওই আপুর কথা বেশি চিন্তা করবেন না, সবসময় কাজ বা পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকুন। আপুর সাথে দেখা-সাক্ষাত বা যোগাযোগ কম করবেন। গান শুনবেন না, প্রেমের সিনেমা দেখবেন না।

6623 views

ভাই, আপনার লেখাটি আমি এতক্ষন ধরে পড়ছিলাম। আসলে কি বলবো বুঝতে পারছিনা। আপনার লেখাগুলো পড়ার পড় আমি যেটুকু বুঝতে পারলাম তা হলো-

আপনি প্রথমেই বলেছেন যে, "অনার্স করা ইস্টাব্লিসড বড় আপু আপনার চেয় ৬বছরের বড়," অর্থাৎ আপনার ঐ আপুর বয়স যদি ২৩বছর হয় তাহলে আপনার বয়স আর সেই হিসেবে কতোই বা হবে ১৭ বছর! আর এই বয়সটা কোনো প্রেম করার বয়স না। আপনার মধ্যে তার জন্য এক ধরনের অ্যট্রাকশন তৈরি হয়েছে (চুম্বকে যেমন বিপরীত মেরুর দিকে আকর্ষন আছে তেমনি সকল লিঙ্গের জীবেরও বিপরীত লিঙ্গের জীবের প্রতি আকর্ষন আছে।) 

এটাকে আমি কখনোই প্রেম বলবো না এটা একধরনের মহুয়া বা ঘোর, হয়ত আপনি তার জন্য এতটাই সেন্সেটিভ হয়ে গেছেন যে আপনাকে সে যা বলবে আপনি তাই করতে পারেন। আসলে সে আপনাকে এক ছোট ভাইয়ের মতোই দেখেন। এজন্য ছোট ভাই কেমন আছে,কি করছে ইত্যাদি বিষয়াদিতে আপনার খোঁজ খবর রাখে। আর তাছাড়াও আপনার ইন্টার কোর্স শেষ হতে না হতেই দেখবেন আপনার আপুর বিয়ে হয়ে গেছে। তাই তার সম্পর্কে এসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। নিজের পড়া লেখার প্রতি মনোযোগী হোন ঠিকমতো লেখাপড়া করুন দেখবেন অনেক সুন্দরী মেয়ে আপনার পিছু নিবে। আমার মনে হচ্ছে আপনি সবে মাত্র ইন্টারে ভর্কি হলেন! যাই হোক এই সময়টা নিজের ভবিষ্যত গড়ার সময় নিজের ক্যারিয়ার গড়ার সময়, সময়টাকে এ ভাবে বৃথা যেতে দিয়েন না। আপনি জীবনের এখনো কিছুই বুঝেন না। নিরাশ হবার কিছুই নেই, জীবনে আরো অনেক মেয়ে আসবে যাবে তনমধ্যে একজনকে নিজের জীবন সঙ্গিনী করে নিবেন। নিজের ক্যারিয়ার ঠিক ঠাক মতো আগে গড়ুন না হলে যাকেই ভালো বাসেন না কেন একদিন সেই ভালোবাসা জানলা দিয়ে পালাবে। কখনোই আপনার বাবা-মা বা আত্মিয় স্বজন কেউ আপনাদের এই অনার্থক সম্পর্ক মনে নিবেনা। ঐ সব ভুল চিন্তাধারা মাথা থেকে ঝেরে ফেলুন।

6623 views

ভাই বাস্তবতা অ‌নেক ক‌ঠিন। আপ‌নে অসম প্রে‌মে প‌ড়ে‌ছেন। এধর‌নের প্রে‌মের সাধারনত কোন প‌রিন‌তি হয় না। উ‌নি আপনার চে‌য়ে ৬বছর‌রের বড় অনার্স পাশ এবং প্র‌তি‌ষ্ঠিত, আর আপনে ইন্টা‌রে প‌ড়েন। আপ‌নে শুধু একবার আপনা‌দের পার্থক্যটা গভীরভা‌বে উপল‌দ্ধি করুন। এরকম পার্থ‌ক্যের একটা মানুষ‌কে শুধুই শ্রদ্ধা করা যায়। উ‌নি আপনা‌কে ছোট ভাই হিসা‌বে দে‌খে সব‌কিছু শেয়ার ক‌রে কিন্তু আপনার চিন্তা ভাবনা য‌দি উ‌নি জান‌তে পা‌রে তাহ‌লে হয়ত তি‌নি আপনা‌কে খারাব ম‌নে কর‌বে। ভাই আ‌বেগ দি‌য়ে নয় বি‌বেক দি‌য়ে চিন্তা করুন। উনা‌কে শুধু বড়বোন হিসা‌বে দেখুন, লেখাপড়া ভালভা‌বে করুন। জীব‌নে ভাল কিছু কর‌তে পার‌বেন।

6623 views

৬ বছরের বড় কারো সাথে কখনই প্রেম করা ঠিক হবেনা। তাছাড়া যদি প্রেম হয়েও যায় তাহলে আপনাদের বিয়ে কেউ মেনে নিবে না। অনেক কষ্ট পেতে হবে। সুতরাং, আপনার সরে আসাটাই ভালো হবে।

6623 views

Related Questions