7 Answers
তাকে পুনরায় ফিরে আসার জন্য অনুরোধ করুন,,যদি ফিরে না আসে তাহলে তাকে ভুলে যান।এটাই উত্তম হবে বলে আমি মনে করি।।
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান।নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি মুমিন হতে পারেন।কেননা আল্লাহ তায়ালা সর্বদা মুমিনকে সাহায্য করেন।
প্রেম যতই মধুর হোক না কেন, ভেঙে যাবার পর মানুষ দুটির মাঝে সম্পর্ক বেশিরভাগ সময়েই হয়ে ওঠে কণ্টকিত। তবুও খারাপ কি লাগে না? লাগে, অবশ্যই লাগে। কখনোকখনো মন চায় মানুষটির সাথে যদি যোগাযোগ রাখা যেত! লক্ষ করে দেখবেন, সম্পর্ক ভেঙ্গে যাবার পরও অনেকেই আজীবন মানুষ রয়ে গেছে বন্ধু। কিংবা হয়তো বন্ধুর চাইতে একটুখানি বেশি। কী করে এমনটা সম্ভব? অনেকের মনেই এই প্রশ্ন থেকে যায়। ব্রেক আপের পরেও দুজনের মাঝে বিদ্বেষ কাটিয়ে স্বাভাবিক বন্ধুত্বে ফিরে যাবার জন্য কোনো গোপন মন্ত্রের দরকার নেই। তার সাথে আবার বন্ধু হয়েযেতে চাইলে জেনে নিন কিছু বিষয়ে।১) বন্ধুত্বে ফেরত যাবারআগে কিছুটা সময় নিনব্রেক আপ হবার সাথে সাথেই আবারো বন্ধু হয়ে যাবার আশা করবেন না। ব্রেক আপের সময় আপনাদের দুজনের একটু হলেও কষ্ট লাগবে। আর সেই কষ্ট কাটিয়ে ওঠার জন্য সময় প্রয়োজন হবে দুজনেরই। খুব তাড়াতাড়ি বন্ধুত্বে ফিরে গেলে কি হবে জানেন? দুজনের অথবা যে কোনো একজনের ইচ্ছে হবে আবার সম্পর্কে ফিরে যেতে। তখন ব্রেক আপ মেনেনিতে আরও কষ্ট হবে। তাই কিছুটা সময় একজন আরেকজনের থেকে দূরে থাকাটাই ভালো। খানিকটা সময় পার হোক, তারপর আপনি তাঁর সাথে যোগাযোগ করুন। খুব স্বাভাবিকভাবে খোঁজ খবর নিন। কিছুদিন পর পরিবেশ একটু সহজ হলে বন্ধুত্বের আবদারটা করে ফেলুন।২) ব্রেক আপ কীভাবে হলো- সেটা সবচাইতে জরুরীব্রেক আপের সময়ে কী ছিলোএকজনের প্রতি আরেকজনের অনুভূতি? খুব বাজেভাবে শেষ হয়েছে আপনাদের সম্পর্ক? নাকি দুজনের মাঝে শান্তিপূর্ণভাবেইবোঝাপড়া হয়েছে? খারাপভাবে ব্রেক আপ হয়ে থাকলে আপনি চিন্তা করে নিন সে মানুষটির সাথে আবার বন্ধুত্বে ফেরত যাওয়াটা আপনার জন্য শ্রেয় কি না। যদি শান্তিপূর্ণভাবে ব্রেকআপ হয়ে থাকে, তাহলেই পরবর্তীতে বন্ধুত্ব সফল হবার সম্ভাবনা থাকে। এমনটা হতে পারে, আপনারা প্রেমিক-প্রেমিকা হিসেবে ভালো না হলেও বন্ধু হিসেবে ভালো হতে পারেন।৩) পাঁচটি ধাপব্রেক আপের পর পরই যে বন্ধুত্ব সম্ভব নয় তা আগেই বলা হয়েছে। ব্রেক আপের পর মোটামুটি পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে দুজনকে। প্রথমে, দুজনের প্রয়োজন কিছু সময় যে সময়ে কষ্ট কাটিয়ে ওঠা যাবে। এর পর বেশ কিছুটা সময় পরস্পরের ওপরে হালকা অভিমানের পর্যায় থাকে। দুজনের মাঝে সম্পর্ক নাতিশীতোষ্ণ হয়ে যাবে একটা সময়ে। এরপর কিছুটা সময় নতুন করে বন্ধুত্ব গড়ে তলার জন্য ব্যয় করতেহবে। সবশেষে আবারো বন্ধুত্ব গড়ে উঠবে।৪) জোর করে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন নাআপনি ব্রেক আপটাকে স্বাভাবিকভাবে নিলেও আপনার সে এতো সহজে আবার বন্ধুত্ব করতে রাজি নাও হতে পারে। তার ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে আপনাকে। সে যদি স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে অবশ্যই তার সাথে জোর করে বন্ধুত্ব বজায় রাখতে যাবেন না। সেটা হবে একেবারেই অন্যায়।৫) সবার ক্ষেত্রে বন্ধুত্ব সফল নাও হতে পারেঅনেকে ব্রেক আপের পর এক্সের সাথে বন্ধু হয়ে থাকতে পছন্দ করেন। অনেকে আবার তার থেকে দুরত্ব বজায় রাখতেই ভালোবাসেন। এটা প্রতিটি মানুষের নিজস্ব মানসিকতার ব্যাপার। বন্ধুত্ব করতে গিয়ে যদি অন্য মানুষটি অস্বস্তি বোধ করেন, তবে সে বন্ধুত্ব থেকে সরে আসাই ভালো। সব মানুষের পক্ষে একই কাজ করা সম্ভব হয় না। আর তাই এক্সের সাথে যদি নেহায়েতই বন্ধুত্ব বজায় রাখতে না পারেন, তাহলে দুঃখ পাবার কিছু নেই।
যেহেতু সে চলে গেছে তাকে ভুলে যান কারন সে আপনাকে কখনোও ভালবাসেনি।যদি ভালবাসতো তাহলে ছেড়ে চলে যেত না।ওকে ফিরে আসতে ও বলবেন না তাতে নিজেরই মাথা নিচু হয়ে যাবে
সে চলে যাওয়ার মানেই সে আপনাকে প্রকৃতপক্ষ ভালোবাসে নি।কষ্ট হলেও তাকে আপনি ভুলে যান।মন দিয়ে পড়ালেখা করুন । জীবনে অনেক ভালো মেয়ে পাবেন ।
জীবন কারো জন্যে থেমে থাকে না তাই আপনার তাকে ভুলে যাওয়াই উচিৎ।প্রথমে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
ব্রেক আপ হয়ে গেলে তার সাথে পুনরায় সম্পর্ক না করাই ভালো।যদিও তা জোড়া লাগে তাতে দাগ থাকবেই।তাই মন কে বাধ্য করুন তাকে ভূলে যেতে।