2 Answers
সর্বপ্রথম বাংলা ভাষায় কোথায় লেখা হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন। কারন বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো। তবে ধারনা করা হয় চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। অর্থাৎ ১০০০ – ১৪০০ খ্রিস্টাব্দ থেকে চর্যাপদ, ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। সে সময় শুধু সর্বনাম (আমি, তুমি ইত্যাদি) ও ক্রিয়াবিভক্তি (ইলা, -ইবা, ইত্যাদি) আবির্ভাব ঘটে। পরবর্তীতে মধ্য বাংলা বিকাশ লাভ করে (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ)। এবং এই সময়ের সাহিত্যে ফরাসি ভাষার প্রভাব দেখা গেলেও বাংলা ভাষার যৌগিক ক্রিয়ার প্রচলন গভীরভাবে লক্ষ্য করা যায়। ১৮০০ খ্রিষ্টাব্দ থেকে-বর্তমান সময়টা হল আধুনিক বাংলা । এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ ঘটে, যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল।
2635 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy