নামাযে যেহেতু নিয়ত মুখে উচ্চারণের প্রয়োজন নেই।?

তাহলে জায়নামাযে দঁাড়িয়ে আউযুবিল্লাহ বলে সরাসরি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতে হবে?(মহিলাদের ক্ষেত্রে)

1631 views

1 Answers

জায়নামাযে দাঁড়িয়ে আউযুবিল্লাহ বলে সরাসরি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধা যাবেনা।

প্রথমে অজুসহকারে জায়নামাযে দাঁড়িয়ে যান। এরপর উভয় হাত কান পর্যন্ত ওঠান। তাকবিরে তাহরিমা বলার পর বাম হাতের ওপর ডান হাত রেখে বুকে হাত বাঁধুন। এরপর অনুচ্চৈঃস্বরে বলুন,

‘সুবহানাকাল্লাহুম্মা ওয়াবি হামদিকা ওয়া তাবারা কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।’

এরপর অনুচ্চৈঃস্বরে আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন। (তাহাবি : ১/৩৪৭)

এবার সুরায়ে ফাতিহা পড়ুন। শেষ হলে অনুচ্চৈঃস্বরে আমিন বলুন।

1631 views Answered

Next steps