1 Answers
পৃথিবীর সূচনালগ্ন থেকে মানুষ বর্বর, যাযাবর জাতি কিংবা হিংস্র জন্তু-জানোয়ারের আক্রমণ থেকে বাচতে মানুষ দলবদ্ধ/গোত্রবেধে থাকতো, যা কালের বিবর্তনে আজ বিলুপ্ত প্রায়। সময়টা ৯ম শতাব্দী (৯০০ খ্রিষ্টাব্দ) আজ থেকে প্রায় ১১০০ বছর পূর্বের কথা। সে সময়টাতে যখন মানুষ গোত্রবদ্ধ হয়ে বাস করতো আদি তুরস্কের কোনিয়া প্রদেশের বিস্তির্ণ তৃনভূমিতে ছিলো গোত্রবদ্ধ অর্গুজ-তুর্কি গোষ্টির বাস সেকালে গোত্রকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ঐক্যবদ্ধ রাখার জন্য বায়োজ্যাষ্ট এবং যোগ্যতা সম্পন্ন কাউকে নির্বাচিত করা হতো, সে অনুযায়ী এই গোত্রেও গোত্রপতি নির্বাচন করা হলো এই গোত্র প্রধানের নাম ছিলো সেলজুক, আর তখন আদি তুরস্কের ভাষায় যুক্ত হয় "বেগ" শব্দটির যার অর্থ গোত্রপতি বা গোত্রপ্রধান, তখন সবাই সেই গোত্রপ্রধান সেলজুককে 'বেগ' বলে সম্মুদন করতে থাকে আর সেই সেলজুক নামের সাথে বেগ' শব্দটি যুক্ত হয়ে হয় সেলজুক বেগ। পরবর্তীতে উনার পুত্র মিকাইল ও গোত্রপতি হলে তাকেও বেগ' উপাধি দেয়া হয়। উপরে উল্লেখিত সেলজুক বেগ, অর্ধপৃথিবীর শাসনকর্তা মহান তুগরিল বেগ এর দাদা, মিকাইল বেগ উনার পিতা। তুগরিল বেগ ও বেগ উপাধি গ্রহন করেন, উনাদের পরবর্তী উত্তরসূরিদের মধ্যেও এই বেগ পদবি ব্যবহৃত হতে থাকে। তুগরিল বেগ নিজ ক্ষমতা বলে গোষ্টি প্রধান থেকে, অঞ্চলিয় শাসক, তারপর অর্ধপৃথিবীর শাসক/সুলতান হওয়ার পর, উনার মহান সাম্রাজ্য শাসনের মধ্যভাগে এসে উনার দাদার নাম উনুসারে সেই সাম্রাজ্যের নাম দেন সেলজুক সাম্রাজ্য। পরবর্তীতে সেলজুক সাম্রাজ্যের সেনাবাহিনীতেও এটি ব্যবহৃত হয়, এবং সেলজুকের সব শাসকরা তাদের বংশ পরম্পরায় এটি ব্যবহার করতে থাকে।পরবর্তীতে পারস্যে,ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায় বংশ পরম্পরায় বেগ বংশ ব্যাপক বিস্তিতি লাভ থাকে।
সূএ- উইকিপিডিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy