সূ্র্য হলুদ দেখায় কেন
সূর্য উদয়ের সময় লালচে, একটু পরে হলুদাভ এবং দুপুরে সাদা দেখায়। তবে কী সূর্যের রং পরিবর্তন হয় একটু পরপর? উত্তর হচ্ছে - না।



আমরা একেক সময় সূর্যের নানা বর্ণ দেখি আমাদের বায়ুমণ্ডলের জন্য। সূর্য যখন উদয় বা অস্ত যায় তখন এর আলোকে অনেক বড়ো পথ পাড়ি দিয়ে আমাদের চোখে পৌঁছাতে হয়। বড়ো পথ অতিক্রমের সময় সূর্যের আলোর যেসব বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম এরা মহাকাশে ছড়িয়ে পড়ে এবং লাল/কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এটি বেশি পথ অতিক্রম করতে পারে। তবে সময়ের সঙ্গে সূর্য যখন মাথার উপরে আসে তখন এর আলোকে সবচেয়ে কম পথ পাড়ি দিতে হয়, এবং সূর্য থেকে নির্গত সব বর্ণের সমষ্টি তথা সাদাটে আলো দেখতে পারি আমরা।
1675 views
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy