আমার বছরে দুইবার পিরিয়ড লেট হয়। আমি কনসিভ করতে চাই।তিন মাস ধরে চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হচ্ছি।আমি কোনো জন্মনিরোধক পদ্ধতি কখনই ব্যবহার করিনি। তাহলে ব্যর্থ হচ্ছি কেন?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি বললেন যে আপনার মিন্স বছরে ২ বার মিসিং থাকে বা দেরিতে হয় । তার মানে আপনার মিন্স নিয়মিত হয় না। আর মিন্স নিয়মিত না হলে বেবি কন্সিব করা সম্ভব হবে না। আপনি যতই মিলন করেন না কেনো মিলনের সময় বিশেষ কিছু নিয়ম মেনে না চলা এবং আপনার মিন্স বা জরায়ু বা ওভুলেশন সংক্রান্ত কোণ সমস্যা হয়ে থাকলে বেবি কন্সিব করতে পারবেন না।
আপনার সাদা স্রাব হয় কিনা, আপনার মিন্স কত দিন পর পর হয় বা মিন্স কত দিন স্থায়ী হয়, আপনার স্বামীর বীর্য ঘন না পাতলা , এসব বিস্তারিত তথ্য জানিয়ে দিন গাইনি চিকিৎসকে এবং ওনা কাছে আগে চিকিৎসা নিন । আপনি আল্ট্রাস্নোগ্রাফি করে নিন দেখুন রিপোর্টে কোন সমস্যা ধরা পরে কিনা। আপনার ইউরিন ও ব্লাড সহ টেস্ট করা হতে পারে।
তাই আপনি একজন গাইনি চিকিৎসকের কাছে যান। তবে কিভাবে কোন নিয়মে কখন সহবাস করলে বেবি নিতে পারবেন তা জানতে আমার এই উত্তর টি থেকে দেখে নিন । আসা করি আমার উক্ত নিয়ম গুলো বেবি নিতে সহায়ক হবে। আসা করি বুঝতে পারাছেন।
আর হ্যা
- আপনি আগে কখনো চিকিৎসকের কাছে গেছেন কিনা,
- গেলে কোণ পরিক্ষা করেছিলো কিনা ,করলে সেগুলোর রিপোর্ট দিন।
- প্রেসক্রিপশন করে দিলে সেগুলোর পিক দিন ও ওসব মেডিসিন কত দিন খেয়েছেন তা জানান
- আগে কখনো গর্ভপাত করাছিলেন কিনা বা আগে কত দিন ধরে পিল বা ইমার্জেন্সি পিল খেয়েছেন কিনা জানান
- আপনার এখন মিন্স সার্কেল কেমন ও কত দিন মিন্স স্থায়ী হয় , আপনার ওজন , বয়স ও হাইট কত তা জানান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy