ল্যাপটপ কেনার পরামর্শ?

আমি অনলাইনে ক্যারিয়ার গড়তে চাই । আমি এখন পর্যন্ত অনলাইনের কোন বিষয়ে জ্ঞান অর্জন করি নাই , তবে আমি এখন কিছু কিছু অনলাইন কোর্স করা শুরু করছি যেমন‌ ডিজিটাল মার্কেটিং, সি প্রোগ্রামিং । আরো কিছু কোর্স করব ‌ । কিন্তু আমি প্রথম অবস্থায় কোন ধরনের ল্যাপটপ কিনব ? লো রেঞ্জের , মিডিয়াম রেঞ্জের না হাই রেঞ্জের । অনেকে বলতেছে যে লো রেঞ্জের ল্যাপটপ কিনতে, তারা মত প্রকাশ করছে যে শিখতেই ২ বছর লেগে যাবে আর শিখতে শিখতে একটা ল্যাপটপ প্রায় অচল হয়ে যাবে ।

Rajib Sikder
সম্মান
ল্যাব টেকনিশিয়ান বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি
2647 views

1 Answers

কেমন ল্যাপটপ লাগবে তা নির্ভর করে আপনি আসলে কি কি কাজে এটি ব্যাবহার করতে চান তার উপর। 

বেসিক প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট এর জন্য মোটামুটি ৪০ হাজার টাকার মধ্যে 4 GB র‍্যাম, 128 GB SSD, 1 TB HDD'র ল্যাপটপ পেয়ে যাবেন। শুরুর দিকে এমন ল্যাপটপই যথেষ্ট, তবে একই বাজেটে আরও ভালো কনফিগারেশনের ডেস্কটপ পাবেন, তাই ল্যাপটপের আবশ্যকতা না থাকলে ডেস্কটপ নেয়াই উত্তম।

2647 views Answered

Related Questions

Next steps