মেহেদী প্রস্তুতি:-
মেহেদী হলো গাছের পাতা থেকে উৎপন্ন একধরণের প্রাকৃতিক রঞ্জক পদার্থ । হাত ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে মেহেদী বেশ সুপরিচিত। মেহেদি গাছের পাতার রস মানুষের ত্বকের সংস্পর্শে আসলে ত্বক উজ্জ্বল ও গাঢ় সুন্দর বাদামি বর্ণ ধারণ করে। কারণ মেহেদি পাতা নির্যাসে অম্লধর্মী লাসোন বা ২-হাইড্রক্সি-১,৪-ন্যাপথা কুইনোন নামক জৈব যৌগ থাকে৷ এটি প্রোটিনের এমিনো গ্রুপের সাথে সংযুক্ত হয়ে রঙিন বর্ণ সৃষ্টি করে। যতক্ষণ ত্বকের মৃত কোষ ত্বক থেকে অপসারিত না হয় ততক্ষণ মেহেদী রঙিন বর্ণ থেকে যায়। মেহেদী পেস্ট এর মধ্যে চিনি ব্যবহার করলে বর্ণের স্থায়িত্ব বৃদ্ধি পায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ড এর হরেক রকম মেহেদী পাওয়া গেলেও তাতে অনেক সময় কেমিক্যাল ব্যবহার করা হয় যা ত্বকের জন্য ক্ষতিকর। উল্লেখ্য, লসোন গরম পানিতে এবং অম্লীয় দ্রবণে সহজে দ্রবীভূত হয় বিদায় মেহেদী পেস্ট তৈরি করায় সময় গরম পানি ব্যবহার করা হয় এবং অম্লীয় করার জন্য সাইট্রিক এসিড, এডিপিক এসিড যোগ করা হয় । মেহেদী পেস্ট এর পিএইচ এর মান 5.5 হলে এটি কার্যকারিতা বৃদ্ধি পায়।
চলুন জেনে নিই কিভাবে মেহেদী প্রস্তুত করা যায়ঃঃ
প্রয়োজনীয় উপকরণ-
১/পানি(১ কাপ)
২/কফি(ব্ল্যাক টি)
৩/মেহেদী পাউডার
৪/মেথির গুঁড়া/পাউডার, ১/২ টেবিল চামচ
৫/ ভিনেগার
৬/ইউক্যালিপটাস/এসেনসিয়াল অয়েল(বাধ্যতামূলক নয়)
৭/ চিনি
কার্যপ্রণালীঃঃ-
১/ প্রথমেই মেহেদী পাউডার কে ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোন আশ বা ময়লা না থাকে।
২/ একটি বাটিতে পানি ঢেলে তাতে চিনি ও কফি পাউডার দিয়ে গরম করতে হবে। কফি পাউডার এর রং বেরিয়ে আসলে গরম করা বন্ধ করে তাতে মেহেদী পাউডার ও লেবুর রস মিশাতে হবে ।
৩/ মিশ্রনটিকে ভালোভাবে মিশ্রিত করতে হবে এবং উৎপন্ন পেস্টটিকে ভালোভাবে সারারাত ডেকে রাখতে হবে। পরদিন সকালে প্রয়োজনমতো এসেন্সিয়াল অয়েল বা লেবুর রস দিয়ে পেস্টটিতে মিহি মেথির গুঁড়া ঢেলে নিতে হবে।
৪/পেস্টটিকে ভালোভাবে মিশাতে হবে। এবার আবারো পাঁচ ছয় ঘন্টার জন্য মিশ্রনটিকে ফ্রিজে রাখতে হবে। এতে পাঁচ-ছয় ঘণ্টা পর পেস্ট এর উপরের আবরণ বাদামি দেখাবে এবং পেস্ট এর উপরে হাল্কা বাদামী জলীয় দ্রবণ জমবে।
৫/ এরপর পরিমাণমতো মেহেদী টিউবে নিয়ে ব্যবহার করতে হবে বা বাজারজাত করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy