After marrage সব মেয়ে husband কে sex করার অনুমতি দেয় মন থেকেআমারকে তো আমার wife একটা finger অবধি touch করতে দেয়না।আজ 6 মাস হয়ে গেল।বহু try করেছি।আমি কি wife এর নামে মামলা করতে পারি?
After marrage সব মেয়ে husband কে sex করার অনুমতি দেয় মন থেকে?আমারকে তো আমার wife একটা finger অবধি touch করতে দেয়না।আজ 6 মাস হয়ে গেল।বহু try করেছি।আমি কি wife এর নামে মামলা করতে পারি?
1 Answers
বিয়ে সবার জীবনের একটি স্মরনীয় ঘটনা। এর মাধ্যমে নর-নারী তাদের সঙ্গীর সাথে শারীরিক মিলনের অধিকার লাভ করে থাকেন। আপনার ক্ষেত্রের বিষয়টি খুবই দুঃখজনক। ৬ মাস পরেও যেহেতু সে আপনাকে কাছে টেনে নিচ্ছেনা বা আপনার চাহিদা মিটাচ্ছেনা বা তার চাহিদাও মিটানোর উদ্যোগ নিচ্ছেনা সেহেতু এটা অবশ্যই চিন্তার কারণ। আপনি যেহেতু অনেক কিছুই লিখেননি তাই অনেকটা আন্দাজে উত্তর দিতে হচ্ছে। পরবর্তীতে কমেন্ট করলে বুঝিয়ে বলব এখন আপাতত কিছু কারণ উল্লেখ করছিঃ (প্লিজ মাইন্ড করবেন না)
১ম কারণঃ বিগত জীবনে মিলন সম্মন্ধীয় (বয়ফ্রেন্ড কর্তৃক জোরাজুরি) কোন বাজে অভিজ্ঞতা তাকে এ ব্যপারে মানসিকভাবে দুর্বল করে থাকতে পারে। এবং এর ফলে তিনি মিলনে ভয় পাচ্ছেন।
২য় কারণঃ তিনি হয়তো অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকতে পারেন যেটা সমাজের চোখে দূষণীয়। তাই সে কাউকে তার মনের আকঙ্ক্ষা প্রকাশ করতে পারেননি।
৩য় কারণঃ তিনি কোন ভাবে যৌনসহিংসতার শিকার হয়েছেন যেটা তাকে মিলনে বিরুপ মনোভাব দেখাতে বাধ্য করছে, ছেলেদের প্রতি তার বিশ্বাস ভেঙ্গে দিয়েছে।
৪র্থ কারণঃ তার হরমোনাল কোন সমস্যা দেখা দিয়েছে, যেটা তার সেক্স হরমোনকে বাধাগ্রস্ত করছে।
৫ম কারণঃ তার নিরাপত্তাজনিত কোন কারণ থাকতে পারে। তবে এ ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনা বেশি।
আপনি তাকে সময় দিন।তার মনের কথা বোঝার চেষ্টা করুন। তাকে আদর করুন (আদর মানেই সেক্স নয় কিন্তু)। তাকে ভরসা দিন যে আপনি সবসময় তার পাশে আছেন। যেকোন ভাবেই হোক আপনি তার জন্য আস্থার প্রতীক হয়ে উঠুন। আশা করি ভালো ফলাফল মিলবে। প্রয়োজনানুযায়ী কোন মনোরোগ বিশেষজ্ঞ বা যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy