প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না কেন?
বর্তমানে এই করোনার দূর্যোগকালীন সময়ে একজন পেনিক ডিসঅর্ডার রোগির জন্য পরামর্শ চাই। রোগির বয়স ২৬,ডাক্তারের নির্দেশ মোতাবেক ডোজ কমপ্লিট। বিস্তারিত ভাবে বলবেন প্লিজ।
1 Answers
পেনিক ডিসঅর্ডার হলো একটি মানসিক রোগ যার ফলে মানুষ ভয়ের জগতে প্রবেশ করে।পেনিক অ্যাটাকের কারণগুলো হলো:অতিরিক্ত মানসিক চাপ,দুশ্চিন্তা,ভয়াবহ আর্থিক ক্ষতি,প্রিয়জনকে হারানো ভয় প্রভৃতি।আর পেনিক ডিসঅর্ডারের কারণে রোগীর রক্তচাপ বৃদ্ধি পায়,বুক ধরপর করে,হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখা দেয়,রোগী মনে করে যে সে হয়তো এখনি মারা যাবে।আর তাই এক্ষেত্রে প্রথমে রোগীর হার্টের এক্সরে করতে হয় যে হার্টের কোনো সমস্যা আছে কি না?যদি হার্টের সমস্যা থাকে তবে হার্টের চিকিৎসা করাতে হয়।আর যদি হার্টের কোনো সমস্যা না থাকে তবে পেনিক ডিসঅর্ডারের আওতায় পড়বে।এক্ষেত্রে রোগীকে অস্ত্রোপচার ডাক্তারের না নিয়ে ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত।কারণ তার শরীরের নয় মনের চিকিৎসার প্রয়োজন।এক্ষেত্রে অনেকেই ভুল করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা না নিয়ে।কারণ মনোরোগ বিশেষজ্ঞ ছাড়া এ রোগ থেকে মুক্তির উপায় নেই।তবে আপনাদের যা করণীয়: ১.প্রথমে ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া। ২.আশেপাশের লোকজনকে বিষয়টি বুঝিয়ে রোগীর সাথে সর্বদা ভালো ব্যবহার করা। ৩.রোগটি আসলে যে শারীরিক নয় মানসিক তা রোগীকে বোঝাতে হবে। ৪.রোগীকে কখনো একা রাখা যাবে না। ৫.ব্যায়াম করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy