এইরকম কেন হচ্ছে?
আমার স্ত্রীর হঠাৎ এ রক্তপাত হয়।এটা পিরিয়ড কিনা জানি না।হালকা হালকা ফোটা ফোটা রক্তপাত। অনেক সময় রক্ত আবার অনেক সময় বাদামী বর্ণের ময়লা।এই ময়লা বা রক্ত কিন্তু একটানা যায় নি।হঠাৎ হঠাৎ অল্প অল্প ফোটা ফোটা। এই রকম সাতদিন যায়।সাতদিন পর আজকে আবার সাদা সাদা স্রাব যাচ্ছে।এর কারণ কি?
1 Answers
ওনার মিন্স নিয়মিতভাবে হয় কিনা বলেন নি।তবে এরকম মিন্সের রক্তপাত তাদের হয় যাদের মিন্স অনিয়মিত হয়।
তাছাড়া এরকম মিন্সের রক্তপাত এর কারন অনেক কিছুই থাকতে পারে, তার মধ্যে, ইমার্জেন্সি পিল সেবনে,স্বল্পমেয়াদী পিল গুলো অনিয়মিত করে খাওয়ালে, যোনিতে ইনফেকশন হলে। যার কারনে সাদা স্রাব হচ্ছে।
আর হ্যা ওনার সাদা স্রাব অতিরিক্ত গন্ধ যুক্ত হলে অবশ্যই চিকিৎসক এর কাছে চিকিৎসা ও পরামর্শ নিবেন।
এখন ওনার মিন্সের রক্তপাত ফোটায় ফোটায় হচ্ছে,যা অনিয়ম সাথে সাদা স্রাব যাচ্ছে এসবের সমস্যা থেকে মুক্তিতে একজন গাইনি ডাক্তারের সাথে আলোচনা করুন ও চিকিৎসা নিন।আশা করি সুস্থ্য হবে।
পরবর্তীতে প্রশ্ন করলে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ।
বিস্ময়ের সাথে থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy