Hsc পাশ করে আবার পুনরায় ভিন্ন বিভাগে HSC পড়লে সমস্যা হবে?

আসসালামুওয়ালাইকুম। আমি ২০১৮ তে এসএসসি পাশ করেছি। এবার ২০২০ এ আমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল যেটা হয়নি। কবে হবে সেটাও জানা নেই। উল্লেখ্য যে, আমি ব্যবসায় শাখায় ছিলাম এবং আছি। প্রশ্ন ১ - আমি চাচ্ছি যে আমি বিজ্ঞান শাখা নিয়ে এই বছরে আবার নতুন করে কলেজে ভর্তি হব এবং বিজ্ঞান শাখা থেকে এইচএসসি দিব।। এটা কি করা সম্ভব? আর কোনো সমস্যা হবে না তো ভবিষ্যতে? প্রশ্ন ২- যদি সম্ভব হয়ে থাকে, তাহলে কি আমি এবার কমার্স থেকে পরীক্ষা দিয়ে কমার্সের সার্টিফিকেটটি সংগ্রহ করে রাখতে পারব? ( উল্লেখ্য যে আমি আবার বিজ্ঞান শাখা থেকে পড়ে এইচএসসি পরীক্ষা দিব ভিন্ন কলেজ থেকে) দয়া করে প্রশ্নগুলার উত্তর জানাবেন। আমি কোনো চাকুরি করতে চাইনা, তাই বয়স নিয়ে ভাবার দরকার নেই। আমার দরকার জ্ঞানার্জন করা। অগ্রিম ধন্যবাদ।। (পরিচয়ে অনিচ্ছুক)
1686 views

0 Answers

Related Questions

Next steps