মানুষ তার কর্মফল দুনিয়াতে ভোগ করবে?
মানুষ তার কর্মফল পরকালে ভোগ করবে। দুনিয়াতে তার কিছু ভোগ করবে? কোরআন হাদিসের আলোকে বললে উপকৃত হতাম।
2541 views
1 Answers
পাপ করলে তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে। তবে কিছু পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়।
মহান আল্লাহ তায়ালা বলেন, যে মন্দ কাজ করবে, তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। (সূরা নিসা, আয়াত ১২৩)।
আল্লাহ তায়ালা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়ায়ও দিয়ে থাকেন। আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। কিছু জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায়ই দিয়ে থাকেন। তার মধ্যে দুইটি শাস্তির কথা উপস্থাপন করা হলোঃ
১। কোনো জাতির মধ্যে অশ্লীলতা বিস্তারলাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে দুনিয়াতে অপরাধ বা পাপের শাস্তি।
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি।
যখন কোন জাতি ওযন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভূ-পৃষ্ঠি চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না।
যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাশীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ৪০১৯ সহীহাহঃ ১০৬)।
২। ব্যভিচার করা : ব্যভিচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তায়ালা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন।
ব্যভিচারের শাস্তি দুনিয়াতে মারাত্মক। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, (অবিবাহিত) ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী উভয়কে ১০০ করে বেত্রাঘাত করো। (সুরা: আন নূর: ২)।
আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো, কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা।
উবাদা ইবনুস সামিত (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নিকট হতে তোমরা জেনে নাও। তাদের (যিনাকারীদের) জন্য আল্লাহ তায়ালা একটি রাস্তা করে দিয়েছেন। বিবাহিত পুরুষ ও স্ত্রীলোক পরস্পর যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে, তারপর পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত পুরুষ বা স্ত্রীলোক যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে এবং এক বছরের নির্বাসনে পাঠাতে হবে।
(সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১৪৩৪ ইবনু মা-জাহঃ ২৫৫০ হাদিসের মানঃ সহিহ)।
2541 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy