1 Answers
মৃত্যুর পর কোন কোন নবী ও সাহাবী কথা বলেছেন তা জানা নেই। তবে বনী ইসরাঈল বংশধরদের আমিল নামক এক ধনী ব্যক্তি ছিল যিনি মৃত্যুর পর জীবিত হয়ে যায় এবং হত্যাকারীর নাম বলে তৎক্ষণাৎ আবার মারা যায়।
সূরা বাকারার ৭২ ও ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে,
স্মরণ কর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে। কিন্তু তোমরা যা গোপন রাখছিলে আল্লাহ তা প্রকাশ করে দেন।
এরপর আমি বললাম, গরুর কোন একটি অংশ দিয়ে নিহত ব্যক্তিকে স্পর্শ কর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং নিজের নিদর্শন তোমাদেরকে দেখিয়ে থাকেন। যাতে তোমরা উপলদ্ধি কর। (২:৭৩)।
এ ঘটনার সংক্ষিপ্তবিবরণ এই যে, ইসরাঈল-বংশধরদের মধ্যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। হত্যাকারী কে?
তা জানা কঠিন হয়ে দাড়ায়। তখন, আল্লাহ তাদেরকে একটি গরু জবাই করতে নির্দেশ দেন। ইসরাঈল-বংশধররা কোন বাদানুবাদে প্রবৃত্ত না হলে এতসব শর্তও আরোপিত হতো না, বরং যেকোন গরু জবাই করলেই তাদের উদ্দেশ্য সিদ্ধ হতে পারতো। কিন্তু তারা প্রশ্ন করে বিভিন্ন শর্ত আরোপ করে নেয়। শেষ পর্যন্ত তারা সেটা করতে সমর্থ হয়। তারপর গরু জবাই করার পর মৃতদেহে সে গরুর গোশতের টুকরো স্পর্শ করাতেই সে জীবিত হয়ে যায় এবং হত্যাকারীর নাম বলে তৎক্ষণাৎ আবার মারা যায়। [ইবনে কাসীর থেকে সংক্ষেপিত]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy