ইকামাত ও ইকামাতের সঠিক সময়?

পাঁচ ওয়াক্ত আযান ও ইকামাতের মধ্যবর্তী দোয়া কবুল হওয়ার যে সময়ের কথা বলা হয়েছে সে সঠিক সময়গুলো কখন? ( দোয়া কবুলের কুরআন/হাদীসের রেফারেন্স সহ) 

3420 views

1 Answers

ইকামাত_কি_এবং_এর_সময়ঃ
:
দু'আ কবুলের অন্যতম সময় হলো আযান
এবং ইকামাতের মধ্যবর্তী সময়টুকু।
.
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দু'আ ফিরিয়ে দেয়া হয়না।”
(আবু দাউদ ৫২১, তিরমিজি ২১২)
.
অনেক বোনের জিজ্ঞাসা "ইকামাত কী?
আমরা কীভাবে বুঝব কখন ইকামাত হচ্ছে?"
.
মাসজিদে আযান হওয়ার ১৫/৩০ মিনিট পর জামাতে নামায শুরু হয়।
জামাতে নামায শুরুর পূর্ব মুহূর্তে আযানের বাক্যগুলো দিয়ে মাসজিদে আবার আযান দেয়া হয়, যাতে সবাই জামাতে এসে শামিল হয়।
এটাকেই ইকামাত বলে।
এটি আযানের মত এত দীর্ঘ ও উচ্চ আওয়াজে (মাইকে) বলা হয় না, বরং একটু দ্রুত বলা হয়।
ইকামাত শেষ হওয়া মাত্রই জামাতের সাথে নামায শুরু হয়ে যায়।
.
আযানের কতক্ষণ পর ইকামাত শুরু হয়?
.
১। সাধারণত ফজরের আযানের ৩০ মিনিট পর ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়।
যেমনঃ বর্তমানে ভোর ৪:৩০-এ ফজরের আযান হয় ও ৫:০০-টায় ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়।


২। দেশের অধিকাংশ মাসজিদে ১টায় আযান হয় এবং দেড়টায় ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়।
অনেক স্থানে আবার সোয়া একটায়ও জামাত শুরু হয়।
.
৩। আসরের আযানের ১৫ মিনিট পর ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়।
.
৪। মাগরিবের আযানের পরপরই জামাত শুরু হয়।
সাধারণত ২ থেকে ৫ মিনিট পরই জামাত শুরু হয়।
.
৫। ইশার আযানের ১৫ মিনিট পর জামাত শুরু হয়।
.
সাধারণভাবে আযান থেকে ১৫ মিনিটের মধ্যে দু'আ করতে পারেন নিঃসংকোচে। কারণ ১৫ মিনিট আগে কোথাও ইকামাত শুরু হয় না (মাগরিব বাদে)।
এ সময় বেশি বেশি দু'আ করুন।

.
দুআর শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। সেটা হতে পারে সূরা ফাতিহার প্রথম আয়াত বা আয়াতুল কুরসির প্রথম লাইনটি (কিংবা পুরোটা)।

.
এরপর দুরুদে ইবরাহীম (যেটা নামাযের শেষ বৈঠকে পড়ি) পড়বেন।
এরপর নিজের মত করে দু'আ করবেন।
.

দু'আর মাঝে একটু পর-পর "ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু" পড়তে থাকবেন।
দু'আ ইউনুসও পড়বেন (লা ইলাহা ইল্লা আনতা... যোয়ালিমিন)।
.
দু'আ শেষ করবেন আগের মতই-- আল্লাহর প্রশংসা, অতপর দুরূদ এরপর "আমীন" বা "ইয়া যাল জালালি ওয়াল ইকরাম" বলে দু'আ শেষ করবেন।
অথবা আল্লাহর কোন গুণবাচক নাম দিয়ে ।

বিঃদ্রঃ উযু করে দু'আ করবেন। অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে দু'আ করবেন। এটাই উত্তম পদ্ধতি।

মহান রব সকলের নেক দু'আ সমূহ কবুল করুন। আমিন
জাযাকাল্লাহ খাইরান।

3420 views Answered

Related Questions