1 Answers
প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তবে একটা কথা মনে রাখবেন এটা গুগল না। প্রথমে প্রশ্নটা গুছিয়ে সুন্দর করে লিখুন। সর্বোচ্চ সেতু বলতে কি বুঝাতে চেয়েছেন? সেতুটি লম্বা, মোটা তাজা নাকি চিকন? তাছাড়া ফালতু প্রশ্ন করে অন্যের সময় নষ্ট না করাই ভাল। আপনার প্রশ্ন পড়ে যতটুকু আন্দাজ করতে পেরেছি যে, আপনি হয়তো বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি জানতে চেয়েছেন।
হ্যাঁ আপনার প্রশ্ন যদি এটা হয়ে থাকে তাহলে উত্তর হলো- বঙ্গবন্ধু যমুনা বহুমখী সেতু। এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম, দক্ষিণ এশিয়ার ৫ম দীর্ঘতম এবং বিশ্বের ৯২তম দীর্ঘ সেতু। দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করা এই সেতুর উদ্বোধন হয়েছিল ১৯৯৮ সালের জুন মাসে৷ সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছিল ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার। সেতুটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার এবং প্রস্থ্য ১৮.৫ মিটার। আশা করি উত্তরটি পেয়েছেন।
2896 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy