দেনমোহর বা কাবিননামা কি এবং কেন দেওয়া হয়?
2 Answers
বিবাহ এক দ্বিপাক্ষিক চুক্তি। এতে স্বামী-স্ত্রী উভয়েই একে অন্যের কাছে উপকৃত ও পরিতৃপ্ত হয়। স্ত্রী তার দেহ-যৌবন সহ স্বামীর বাড়িতে এসে বা সদা ছায়ার ন্যায় স্বামীর পাশে থেকে জীবন কাটিয়ে দেয়। তাই তো এই চুক্তিতে তাকে এমন কিছু পারিতোষিক প্রদান করতে হয় যাতে সে সন্তুষ্ট হয়ে স্বামীর বন্ধনে আসতে রাজী হয়ে যায়। সৃষ্টিকর্তা স্বয়ং মানুষকে এ বিধান দিয়েছেন। তিনি বলেন, ﴿وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلاَّ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً﴾ ‘‘উল্লেখিত (অবৈধ) নারীগণ ব্যতীত অন্যান্য নারীগণকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তোমাদের সবীয় অর্থের বিনিময়ে তাদেরকে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা বিয়ে করবে তাদেরকে নির্ধারিত মোহর অর্পণ করবে।’’[1] তিনি অন্যত্র বলেন, ﴿وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً﴾ ‘‘এবং তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্টমনে দিয়ে দাও।’’[2] আর প্রিয় নবী (সাঃ) বলেন, إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُوفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ. ‘‘সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা জরুরী, তা হল সেই বস্ত্ত যার দ্বারা তোমরা (স্ত্রীদের) গুপ্তাঙ্গ হালাল করে থাক।’’[3] তাছাড়া তিনি বলেন, ‘‘নারীর বরকতের মধ্যে; তাকে পয়গাম দেওয়া সহজ হওয়া, তার মোহর স্বল্প হওয়া এবং তার গর্ভাশয়ে সহজে সন্তান ধরা অন্যতম।’’[9] হজরত মূসা (আঃ) তাঁর প্রদেয় মোহরের বিনিময়ে শশুরের আট অথবা দশ বছর মজুরী করেছিলেন।[10] পাঁচ,দশ লক্ষ টাকা কাবিন/দেনমোহর করলেন।বাসর রাতে বউ এর কাছে মাফ চেয়ে নিলেন তা হবে না। যদি তাই করেন তাহলে সম্পর্ক বৈধ হবে না। আপনি আপনার সামর্থ্য মত দেনমোহরের টাকা বাধবেন।এবং সেটা পরিশোধ করে স্ত্রী কে স্পর্শ করবেন।
❖ দেনমোহরঃ দেনমোহর হল কোন অর্থ বা সম্পত্তি যা স্ত্রী বিয়ের প্রতিদান হিসেবে স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকারী হয়।
দেনমোহর দুই প্রকার। তাৎক্ষণিক দেনমোহর যা চাহিবা মাত্র দিতে হবে। এটি না পাওয়া পর্যন্ত স্ত্রী স্বামীর সাথে বসবাস করতে অস্বীকৃতি জানাতে পারেন।
অপরটি হচ্ছে বিলম্বিত দেনমোহর। বিয়ের সময় যদি দেনমোহরের কিছুটা তাৎক্ষণিক হিসেবে দেয়া হয় সেটা কাবিননামায় উল্লেখ করা হয় উসুল হিসেবে বাকিটা বিলম্বিত দেনমোহর হিসেবে ধরা হবে।
❖ কাবিননামাঃ কাবিননামা বলতে বিবাহ সম্পাদনের লিখিত চুক্তি বোঝায়। বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য নয়।
❖ কেন দিতে হয়ঃ এটা নারীর অধিকার: কুরআনের এক আয়াতে দেনমোহরের অধিকার প্রসঙ্গে বলা হয়েছে, হে নবী! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীদেরকে, যাদের দেনমোহর তুমি প্রদান করেছো। (সুরা আল-আহজাব, আয়াত-৫০)।
❖ দেনমোহরের টাকা পরিশোধ সম্পর্কেঃ স্বামীর জিম্মায় দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে বাকি থেকে যাবে।
স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।
আল্লাহ বলেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। [সূরা নিসা-৪]
আল্লাহ আরো বলেন, অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। [সূরা নিসা-২৪]
আমাদের দেশের বিয়েতে দেনমোহর অনেক করা হয় সেটা কয়েক লক্ষ পর্যন্ত করে থাকে। সে টাকা পরিশোধ না করেই তারা সংসার করতে থাকে এটা ঠিক নয়। দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।
স্ত্রীর মোহর ফাঁকি দেওয়া অতি হীন কাজ। যে স্বামীর মনে স্ত্রীর মোহর আদায়ের ইচ্ছাটুকুও নেই হাদিসে তাকে বলা হয়েছে ‘ব্যভিচারী’। (মাজমাউজ জাওয়াইদঃ ৪/৫২২-৫২৩)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy