আমার হাই দিলে চোখ দিয়ে পানি আসে কেন?

এটা কি স্বাভাবি??  

2678 views

1 Answers

আমাদের চোখের নিচের পাতায় পাংটাম নামে একটা কালো বিন্দু আছে যা চোখের নালির সাথে সংযুক্ত এবং এর সাহায্যে ল্যাকরিমাল গ্রন্থিতে উৎপন্ন পানি পরিষ্কারের কাজ শেষ করে চোখ থেকে বের হয়ে যায়, যার কারণে আমাদের চোখ সবসময় অশ্রুসিক্ত দেখায় না।

কিন্ত যখন আমরা হাই তুলি তখন চোখের পাতাগুলো পরস্পর সংকুচিত হয়ে চাপ পড়ার কারণে পানি নিঃসরণের পাংটাম নালি সাময়িকভাবে বন্ধ থাকে। এ জন্য সে সময়ে ল্যাকরিমাল গ্রন্থিতে উৎপন্ন পানি চোখের উপরিভাগে আটকে গিয়ে আমাদের চোখকে অশ্রুসিক্ত দেখায়।

2678 views Answered

Related Questions

Next steps