মডেম নাকি রাউটার?
গ্রামে ইন্টারনেট ব্যবহারের জন্য মডেম ভালো হবে নাকি পকেট রাউটার ভালো হবে?
অনুগ্রহ করে একটা ভালো পরামর্শ দেবেন।
3 Answers
মডেম ছাড়া আপনার হোম নেটওয়ার্ক’কে ইন্টারনেটের সাথে কানেক্ট করা সম্ভব হবে না। তবে রাউটারের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড না হয়েই আপনি লোকাল ফাইল শেয়ারিং, প্রিন্টিং, স্টোরেজ অ্যাক্সেস ইত্যাদি করতে পারেন, বলতে পারেন, রাউটার ব্যবহার করে আপনার নিজের ইন্টারনেট তৈরি করতে পারেন।
সিঙ্গেল ডিভাইজের ক্ষেত্রে রাউটারের দরকার নেই, আপনার সিঙ্গেল ল্যাপটপ সরাসরি মডেম ব্যবহার করে ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে। কিন্তু যখন একাধিক ডিভাইজ কানেক্ট করার কথা চিন্তা করা হবে একই মডেম থেকে তবে অবশ্যই রাউটার প্রয়োজনীয় হবে। আপনার ফোনে যখন ডাটা কানেকশন অন করে নেট ইউজ করেন, ফোনের বিল্ডইন মডেম ইন্টারনেট কানেক্ট করে, কিন্তু যদি ল্যাপটপ কানেক্ট করতে চান সেক্ষেত্রে ওয়াইফাই হটস্পট তৈরি করতে হয়, এক্ষেত্রে ফোনের বিল্ডইন রাউটার একাধিক ডিভাইজ গুলোকে একত্রে কানেক্ট করে মডেমের ইন্টারনেট ভাগাভাগি করে দেয়। বুঝলেন তো?
আপনি যেকোনো রাউটার কিনে কাজ চালাতে পারেন, কিন্তু মডেম কেনার সময় সেটাকে অবশ্যই আপনার আইএসপি সমর্থন করতে হবে। ডায়ালআপ মডেমের ব্যাপার কিন্তু আলাদা, যেটাকে মডেম ডঙ্গল বলা হয়। এই ডঙ্গল গুলোতে নেটওয়ার্ক কলিং ফিচার থাকে, মানে ইন্টারনেট কানেকশন স্থাপন করার জন্য আইএসপি’কে ডায়াল করা হয়। তবে ব্রডব্যান্ড বা টেলিফোন লাইন মডেম আলাদা টাইপের হয়ে থাকে।
(১)পকেট রাউটার হলো ওয়াইফাই রাউটার এর মতো একটি যন্ত্র,,, যার সাহায্যে আপনি এর নেটওর্য়াক এর আওতাভুক্ত চালাতে পারবেন।নেটওর্য়াক টা আসলে কি এক্ষেত্রে,,,নেটওর্য়াক তা হলো সিম অপারেটর দের প্রদত্ত নেটওর্য়াক অথাৎ তাদের এলাকা বর্হিভূত তা কাজ করবে না।যেমন ওয়াইফাই রাউটার তার নিদিষ্ট এলাকা পর্যন্ত কাজ করে–ঠিক তেমনই।
.
(২)পকেট ওয়াইফাই কিছুটা মডেমের মতই কাজ করে থাকে। কিন্তু মডেমে ইনপুট করে ইন্টারনেট চালাতে হয় আর পকেট ওয়াইফাইয়ে ওয়াইফাই কানেক্ট করে চালানো যাই। এর সুবিধা হলো একটু বেশি স্পিড পাওয়া যায় আর কয়েকজন একসাথে চালানো যাই। আপনি যেকোন সিমই ঐটাতে ঢুকিয়ে ইন্টারনেট চালাতে পারবেন। ইন্টারনেট প্যাকেজ সাধারণ মোবাইলের প্যাকেজের মতই। এর সাইজ একটা সাধারণ মোবাইলের মতই। এটার কি আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবেঃ
.
পকেট রাউটার আনলিমিটেড না।আপনি যে ডাটা ক্রয় করবেন সেটাই ইউজ করতে পারবেন।পকেট রাউটারের কাজটা আপনি আপনার স্মার্টফোন থেকেই করতে পারেন(wifi এর মাধ্যমে)। বাড়তি রাউটার কেনার দরকার নাই।—-তো ভাবছেন কেন ব্যবহার করবেন।উত্তরঃ আপনি এটা ব্যবহারের মাধ্যমে প্রচুর পরিমাণে স্পিড পাবেন যেটা সাধারণ মোবাইল নেটওর্য়াকে পান না।
গ্রামে পকেট রাউটারই ভাল হবে। অনেক সময় ঘরের ভেতর নেটওয়ার্ক পাইনা। এক দাগ পেলেও নেট স্পিড থাকেনা তাই পকেট রাউটার বাইরে স্থাপন করে নেট কানেক্ট করার সুবিধা পাবেন ঠিক ওয়াইফাই এর মতই। তাই পকেট রাউটার কেনা উচিত।
স্পিডের দিক দিয়া আসলে মডেম বা রাউটার কাররই ভুমিকা তেমন নয়। আপনি যে সিম ব্যবহার করবেন ঐ কোম্পানির নেট স্পিড, নেটওয়ার্ক শক্তিশালী কিনা ইত্যাদির উপর নির্ভর করে। মডেম যেমন শুধু ডাটা ট্রান্সফার করে, পকেট রাউটারও তাইই করে।
কাজেই মডেম বা পকেট রাউটার স্পিড প্রায় একই। লক্ষনীয় পরিবর্তন নাই। তবে রাউটারের ক্ষেত্রে যদি অনেক ডিভাইসে নেট কানেক্ট করেন তাহলে স্পিড কমবে। এটা পকেট রাউটারের দোশ নয়। একটি স্পিড সব ডিভাইসে ভাগ হলেত এটাই হবে তাইনা। আর হ্যা রাউটারটি যদি রেঞ্জ সীমানার শেষ প্রান্তে রাখে যে ওওয়াউফাই সিগনাল মূল ডিভাইসে যাচ্ছে খুবই কম তাহলে স্পিড কমবে। যাই হোক মডেমের এক গজের চেয়ে রাউটার তো মোটামুটি ৭-৮ গজ দুরে রাখা যায়। কাজেই এটাই সুবিধা। এছাড়া মডেম খোলা লাগানো ইত্যাদির ঝামেলা থাকেই। আর পকেট রাউটার কিনলে অবশ্যই ফোরজি সাপোর্ট কিনবেন।
পকেট রাউটারে কি মডেম এর মতই নাকি মডেম এর চেয়ে বেশি স্পিড পাওয়া যাবে?
অনুগ্রহ করে জানাবেন।