1 Answers
কোন পূর্ণ সংখ্যার বিজোড় সংখ্যক উৎপাদক থাকার শর্ত হল সেই সংখ্যাকে পূর্ণবর্গ হতে হবে। যেমনঃ ৯ একটি পূর্ণবর্গ। ৯ কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই -
৯ = ১ x ৯
= ৩ x ৩
তাহলে ৯ এর উৎপাদক হল তিনটি যেগুলো হল ১, ৩, ৯।
এখন বলা আছে এরকম তিন অংক বিশিষ্ট পূর্ণ সংখ্যা বের করতে হবে যার বিজোড় সংখ্যক উৎপাদক আছে। তিন অংক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হল ১০০ এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা হল ৯৯৯। এখন ১০০ এর বর্গমূল হল ১০ এবং ৯৯৯ এর বর্গমূল হল ৩১.৬১ (প্রায়)। তাহলে তিন অংক বিশিষ্ট পূর্ণবর্গ গুলো হল ১০^২, ১১^২, ১২^২, ..., ৩১^২। তাহলে এদের সংখ্যা হল = ৩১ - ১০ + ১ = ২২।
অর্থাৎ এরূপ ২২ টি তিন অংক বিশিষ্ট সংখ্যা রয়েছে যার বিজোড় সংখ্যক উৎপাদক আছে।
2475 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy