1 Answers
এডিস মসার কামড়ে ডেঙ্গু জ্বর হয় তা সবাই জানে কিন্তু যা অনেকেই জানেনা তা হলো যেই ভাইরাসের কারনে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় সে ভাইরাস ওয়েস্ট নাইল ও ইয়েলো ফিভার বা জন্ডিস এর পরিবারেরই। অর্থাৎ কিছু ক্ষেত্রে লক্ষণগুলো বোঝা একটু কঠিন হয়ে পড়ে। এছাড়াও একেকজন এর শরীরে ডেঙ্গু একেক ভাবে প্রভাবিত হওয়ায় লক্ষণগুলোও ভিন্ন হতে পারে বা সহজে বোঝা নাও যেতে পারে। এক্ষেত্রে যদি মনে হয় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আছে তবে তাকে ডক্টরের পরামর্শ নেওয়ার অনুরোধ করতে চাই।
নিম্নলিখিত লক্ষণগুলো ডেঙ্গু জ্বরের আভাস দিয়ে থাকে:
- হঠাৎ অনেক বেশি জ্বর চলে আসা
- প্রচন্ড মাথাব্যথা
- চোখের পিছনের অংশে ব্যাথা অনুভব
- মাংসপেশী এবং হাড়ের জোড়ায় প্রচন্ড ব্যাথা
- ক্লান্তি
- মাথা ঘোরানো
- বমি বমি ভাব/ বমি
- জ্বর শুরু হওয়ার ২-৩ দিন পর শরীরে ফুসকুড়ি দেখা যাবে
- নাক, দাঁতের মাড়ি থেকে ক্ষীণ পরিমানে রক্ত পড়া
মাঝে মাঝে লক্ষণগুলো এতটাই ক্ষীণ হয় যে সহজেই ফ্লু বা অন্য কোনো ভাইরাসজনিত রোগ মনে হতে পারে। বড়দের তুলনায় বাচ্চাদের এবং যারা আগে কখনো এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের ক্ষেত্রে ক্ষীণতা বেশি লক্ষ্য করা যায়। তবে লক্ষণগুলো যতই ক্ষীণ হউক দেখা দেওয়ার সাথে সাথে ডক্টরের পরামর্শ গ্রহণ করাই সবচেয়ে উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy