2 Answers
যেসকল যৌগকে পানিতে দ্রবীভূত করলে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলার যৌগ বলে। পোলার দ্রাবকসমূহ হলো- তরল অ্যামোনিয়া, নাইট্রিক এসিড, তরল সালফার ডাই অক্সাইড
আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে। আয়নিক যৌগের সাথে পোলার যৌগের বিক্রিয়াকালে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত পোলার যৌগের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়। অনুরূপভাবে আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত পোলার যৌগের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়। ফলে, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়।
আয়নিক যৌগ অপোলার দ্রাবকে অদ্রবণীয়।অপোলার দ্রাবকে সমযোজী যৌগ দ্রবণীয়। সমযোজী যৌগের অপোলার দ্রাবকে দ্রবীভূত হওয়ার মূল কারণ হচ্ছে ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল।
সুতরাং, বলা যায়, সাধারণত আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় কিন্তু অপোলার দ্রাবকে অদ্রবণীয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy